1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 6:28 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

কাতারসহ ৪ দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সকল ফ্লাইট বাতিল

  • Update Time : Tuesday, June 24, 2025
  • 464 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ডেস্ক :: ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। এদিকে আরও হামলার আশঙ্কায় কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। যার ফলস্বরূপ, রাজধানী ঢাকা থেকে এসব গন্তব্যে পরিচালিত সকল বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় ও এই চার দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যৌথ ঘোষণায় জানিয়েছে, সাধারন নাগরিক, অধিবাসী এবং ভ্রমণকারীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় পরবর্তী কোন নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোতে আগমন ও বহির্গমন- দু’ধরনের ফ্লাইটই স্থগিত থাকবে।

Manual7 Ad Code

এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ঢাকা থেকে এসব গন্তব্যের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।

এই আকস্মিক সিদ্ধান্তে বাংলাদেশ থেকে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইনগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ফ্লাইদুবাই, কুয়েত এয়ারওয়েজ, গালফ এয়ারসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স ইতোমধ্যে তাদের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

Manual4 Ad Code

ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে, এই অবস্থায় নির্ধারিত যাত্রার আগেই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা নিতে।

তারা আরও জানিয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর আপডেট পাওয়া মাত্র যাত্রীদের দ্রুত অবহিত করা হবে।

Manual2 Ad Code

উল্লেখ্য, এই সিদ্ধান্তের আগে সোমবার রাতে কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালায়, যার পরপরই এই চারটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!