1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 22, 2026, 10:38 pm
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

এইচএসসি পরীক্ষা: সিলেটে কমেছে পরীক্ষার্থী, উদ্বেগজনক বলছেন শিক্ষাবিদরা

  • Update Time : Tuesday, June 24, 2025
  • 557 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: আগমী বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবারের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ড থেকে অংশ নিচ্ছে ৬৯ হাজার ৬৮৩ জন পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় ১৩ হাজার ৪৮২ জন কম। ২০২৪ সালে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষার্থী ছিলো ৮৩ হাজার ১৬৫ জন।

Manual2 Ad Code

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৭ হাজার ৮৬৮ এবং ছাত্রী ৪১ হাজার ৮১৫। এবছর বিভাগভিত্তিক পরীক্ষার্থীর হিসাবে বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৯৬৮, মানবিকে ৪৭ হাজার ৫৪২ ও ব্যবসায় শিক্ষায় ৯ হাজার ১৭১ জন পরীক্ষায় অংশ নেবে। এরআগে ২০২৩ সালেও পরীক্ষার্থী সংখ্যা ছিল প্রায় ৮৩ হাজার ১২৩ জন।

Manual3 Ad Code

পরীক্ষার্থীর সংখ্যা কমলেও এবার বেড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। এবার ৩২২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

পরীক্ষার্থী কমে যাওয়া প্রসঙ্গে সিলেট শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর মো. কবির আহমদ বলেন, ‘কারণ চিহ্নিত করে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। শুধু প্রশাসন নয়, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদেরও সচেতন হতে হবে।’

এ ব্যাপারে সিলেট শিক্ষা বোর্ডের বর্তমান চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান, ‘অনেক কলেজে এইচএসসি শ্রেণিতে ভর্তি না হওয়ায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে বিদেশে পড়াশোনার প্রবণতাও বেড়েছে। এছাড়া, গত বছরের ভালো ফলাফলের ফলে অনেকেই আগেই কলেজ শেষ করে অন্য পথে পা বাড়িয়েছে।’

তিনি দাবি করেন, এতে পাশের হার বা শিক্ষার মানে নেতিবাচক প্রভাব পড়বে না।

এই পরিস্থিতিকে উদ্বেগজনক জানিয়ে সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আখঞ্জি বলেন,‘এক বছরে এত বিপুল সংখ্যক পরীক্ষার্থী কমে যাওয়া একটি বড় সতর্কবার্তা। শিক্ষা প্রতিষ্ঠান এবং বোর্ডকে আরও দায়িত্বশীল হতে হবে।’

Manual5 Ad Code

প্রসঙ্গত, গত বছর সিলেট বোর্ডে ৮৩,১৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭১,০১২ জন উত্তীর্ণ হয়েছিলেন। পাশের হার ছিল ৮৫ দশমিক ৩৯ শতাংশ।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!