1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 2:25 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

পুতিনের সঙ্গে কথা বলতে রাশিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • Update Time : Monday, June 23, 2025
  • 453 Time View

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: পরমাণু স্থাপনায় আমেরিকার হামলার পর বিশেষ বৈঠকে রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান ইন্টারন্যাশনাল সোমবার (২৩ জুন) এ তথ্য জানায়।

Manual5 Ad Code

সংবাদমাধ্যমটি এক্সে এক পোস্টে জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মস্কোতে পৌঁছেছেন। সেখানে আমেরিকা ও ইসরায়েলের হামলা পরবর্তী সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপের কথা রয়েছে তার।

নানা জল্পনার পর রোববার রাতে ইরানের ভূগর্ভস্থ ফোরডোর পাশাপাশি নাতাঞ্জ ও ইস্পাহান পরমাণু ক্ষেত্রে হামলা চালায় ওয়াশিংটন। হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম পিছিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Manual8 Ad Code

ইরানের ওপর বোমারু বিমান দিয়ে চালানো এ হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে আমেরিকার এ হামলাকে দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডকে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার আওতায় আনার সিদ্ধান্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়। হামলার পেছনে যে যুক্তিই উপস্থাপন করা হোক না কেন, তা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন।

Manual8 Ad Code

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা এ আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছি এবং চলমান সহিংস পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরিয়ে আনার পরিবেশ তৈরির প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানাচ্ছি।’

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!