1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 8:18 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

সিলেট মহানগর ১৮নং ওয়ার্ড জামায়াতের ঈদ পুনর্মিলনী ও জনশক্তি সমাবেশ

  • Update Time : Friday, June 20, 2025
  • 198 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা :: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্টের পতন পরবর্তী সময়ে বর্তমানে দেশে একটি নির্বাচনী আবহ সৃষ্টি হয়েছে। টানা দেড়যুগ পর জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইসলামী আন্দোলনের কর্মীদের এই সুযোগ কাজে লাগাতে হবে। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের আন্দোলনে দেশপ্রেমিক জনতাকে শামিল করতে হবে। আগামী নির্বাচনকে ইসলামপন্থীদের জন্য সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে ইসলামী আন্দোলনের কর্মীদের অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।

Manual2 Ad Code

তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী টানা ১৬টি বছর মানুষের ভোটাধিকার হরণ করে রেখেছিল। তারা গণতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় বাকশাল কায়েম করেছিল। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামায়াত নিশ্চিহ্ন করতে হামলা-মামলা, গুম-খুন, নির্যাতনের পথ বেছে নিয়েছিল। আমাদের নিরপরাধ সত্যিকারের মানবতাবাদী শীর্ষ নেতৃবৃন্দকে মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে ফরমায়েসী সাজায় ফাসি দিয়ে ও কারাগারে নির্যাতন চালিয়ে শহীদ করা হয়েছে। কিন্তু এরপরও জামায়াতের অগ্রযাত্রা কেউ দমিয়ে রাখতে পারেনি। দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করে জামায়াত একটি কল্যাণ রাষ্ট্র গঠনে কাজ করছে।

Manual2 Ad Code

তিনি শুক্রবার (২০ জুন) বিকেলে সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানা জামায়াতের ১৮নং ওয়ার্ড জামায়াত আয়োজিত ঈদ পূণর্মিলনী ও জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এলাকার বিশিষ্ট মুরব্বি প্রবাসী মো: ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট -১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট-১ আসনের নির্বাচন কমিটির আহবায়ক ও জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফেজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম ও সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, নগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালী পূর্ব থানা আমীর রফিকুল ইসলাম মজুমদার, নায়েবে আমীর নজরুল ইসলাম সুয়েব, থানা সেক্রেটারী মুহাম্মদ মুহিব আলী, সহকারী সেক্রেটারী আব্দুল মোতালেব, জামায়াত নেতা এখলাছুর রহমান, ওয়ার্ড সহ-সভাপতি শহীদ খান নোমান, সেক্রেটারী নুরুল ইসলাম ফয়সাল, এলাকার বিশিষ্ট মুরব্বি মুসফিকুস সামাদ চৌধুরী ও আলিমুল এহসান প্রমুখ।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন, আসন্ন নির্বাচন ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য চ্যালেঞ্জ স্বরুপ। ফ্যাসিবাদের পতন পরবর্তী সময়ে দেশের মানুষ নতুন স্বপ্ন দেখছে। সবাই ঘুষ-দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজী মুক্ত একটি নতুন বাংলাদেশ দেখতে চায়। মানুষের আশা আকাঙ্খাকে বাস্তবে রূপ দিতে জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে পরিকল্পনামাফিক দাওয়াতী কার্যক্রম পরিচালনা করতে হবে। তাহলে আমরা কাঙ্খিত ফলাফল অর্জনে সক্ষম হবো।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!