1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 9:33 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত সাবেক কাউন্সিলর মুনিম

  • Update Time : Friday, June 20, 2025
  • 133 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা :: সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিমকে সংবর্ধনা দিল ছড়ারপাড় যুবসমাজ ও এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গনে। রাতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণ।

ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান কয়েসের সভাপতিত্বে বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি সাংবাদিক ফয়সল আহমদ বাবলুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন,ছড়ারপাড় মাদ্রাসায়ে ইমদাদুল উলুম কমিটির সাধারণ সম্পাদক এম এ মতিন, চালিবন্দর মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান মজলাই, ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির বিশিষ্ট মুরব্বি এনাম আহমদ, ছড়ারপাড় জামে মসজিদ ও মাদ্রাসা কমিটির সদস্য কামাল আহমদ ও আব্দুল মুমিন মামুন, কামালগড় জামে মসজিদের কোষাধ্যক্ষ সৈয়দ নুরুল ইসলাম বাবলা, কামালগড় মসজিদের মতোয়াল্লি সোহেল খান, কামালগড় এলাকার মুরব্বি কয়েস বক্স, জাল্লারপাড় জামে মসজিদের মতোয়াল্লী তোফাজ্জল হক ইমন, বিশিষ্ট সমাজসেবী বুলু বক্স, চালিবন্দর যুবসমাজ সমিতির সভাপতি আ্যডভোকেট অরূপ শ্যাম বাপ্পি, লালদীঘিরপাড় নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ আলী আশরাফ চৌধুরী খালেদ।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ছড়ারপাড় মাদ্রাসার ছাত্র উসমান রাব্বানী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহমুদুল হাসান নাজির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মমিনুর রহমান তানিম, আব্দুল হাসিম জাকারিয়া, ইকবাল আহমদ মাসুম ও মুরাদ আহমদ।

Manual8 Ad Code

মোনাজাত পরিচালনা করেন ছড়ারপাড় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা লুৎফুর রহমান ওসমানী।

Manual4 Ad Code

এরআগে সংবর্ধিত অতিথি নজরুল ইসলাম মুনিমকে ফুল দিয়ে বরণ করে নেন ছড়ারপার পঞ্চায়েত কমিটির সদস্য, ছড়ারপাড় যুবসমাজ, ছড়ারপাড় তরুণ সমাজ, কিশোরগঞ্জ সমাজ কল্যাণ সমিতির পরিষদের সভাপতি হানিফ মিয়া,সাধারণ সম্পাদক নাসিমুর রহমান নাসিম, কালিঘাট শ্রমিক কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ বাহার মিয়া, সহ-সভাপতি সেন্টু মিয়া, সাধারণ সম্পাদক লিটন আহমদ, চাউল বাজার শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মো বশির মিয়া, সাধারণ সম্পাদক ওসমান মিয়া, কালীঘাট পেঁয়াজপট্টি শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি ঝান্টু মিয়া, সাধারণ সম্পাদক মো. সিজার, ডাকবাংলা রোড শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ রাসু মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। এছাড়া শাহজালাল ট্রান্সপোর্ট এজেন্সি, শাহপরান ট্রান্সপোর্ট এজেন্সি, সুমন ব্রাদার্স সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন।

Manual6 Ad Code

এসময় শত মানুষের ভালোবাসা সিক্ত কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম আবেগ তাড়িত কন্ঠে বলেন, আপনাদের ভালোবাসায় আমি আভিভূত। আজকের এই সংবর্ধনা আমাকে আপনাদের জন্য কাজ করার আরো অনুপ্রেরণা জাগিয়ে দিয়েছে। আমি সব সময় আপনাদের পাশে আছি।

প্রসঙ্গত, সিলেট ব্যবসায়ী সমিতি ৭টি বাজার নিয়ে ঘটিত বাজারগুলো হল, কালিঘাট, মহাজন পট্রী, লালদিঘীর পার, ডাক বাংলা রোড, চাউল বাজার, শাহচট রোড, আমজদ আলী রোড।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!