1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 8:48 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

সিলেটের উন্নয়নে ডা. জুবাইদা রহমানের পরিবার অনন্য ভূমিকা পালন করেছে : ব্যারিস্টার এম এ সালাম

  • Update Time : Wednesday, June 18, 2025
  • 97 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা :: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, বিএনপি সবসময় দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে। পরিবেশেী ভারসাম্য রক্ষা করতে বৃক্ষ রোপণের বিকল্প নেই।

Manual6 Ad Code

বুধবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি আয়োজিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সহধর্মিণী সিলেটের কৃতি সন্তান ডা. জোবাইদা রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual5 Ad Code

দক্ষিণ সুরমার হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপি’র সভাপতি হাজী মোহাম্মদ সাহাব উদ্দিন এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক বজলুর রহমান ফয়েজ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এম এ সালাম আরো বলেন, ডা. জোবাইদা রহমান সিলেটের কৃতি সন্তান। সিলেটের উন্নয়নে জোবাইদা রহমানের পরিবার অনন্য ভূমিকা পালন করেছে। তাদের এ ঐতিহ্য ধরে রেখেছেন ডা. জুবাইদা রহমান।

উপজেলা বিএনপি’র ১ম যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ অপরিহার্য। সিলেটের কৃতি সন্তান ডা. জোবাইদা রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ আগামীর সবুজ-শ্যামল বাংলাদেশ গড়তে অবদান রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ খান, জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম এহিয়া আহমদ, সহ তাঁতি বিষয়ক সম্পাদক শামছুর রহমান শামীম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফয়জুর রহমান বিলাল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুল করিম নুহেল।

Manual3 Ad Code

সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপি’র সভাপতি হাজী মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন ডা. জোবাইদা রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি সপ্তাহ ব্যাপি বৃক্ষ রোপণ, খতমে কুরআন ও দোআ মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এসব কর্মসূচি সফলে করতে তিনি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

উপস্থিত ছিলেন মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জানু মিয়া, বিএনপি নেতা আব্দুল আল মুতি, সুরুজ আলী, মোগলাবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফ আহমদ, সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান, দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আলী আহমদ, বিএনপি নেতা আব্দুল খালিক, এমসি কলেজে ছাত্রদলের যুগ্ন আহবায়ক আজহারুল ইসলাম খান সামী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম লকুছ, মোগলাবাজার থানা শ্রমিক দলের সভাপতি আশিক মিয়া, সাধারণ সেজু রহমান, তানজির আলম চৌধুরী সাহেদ, এনামুল কবির জিতু, খালেদ আহমদ, কামাল আহমদ, লিমন আহমদ, তাহমিদ হোসাইন মুবিন, ইয়াছিন আহমদ, লাবিব মুর্শেদ রেজা,মাসুম আলী, মুন্বাআহমদ, তারেক আহমদ, সাব্বির রহমান মান্না, মুজান আহমদ, কামাল আহমদ প্রমূখ।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!