1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 4:51 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

প্রতিরোধের ক্ষমতা কমে আসছে ইসরায়েলের

  • Update Time : Wednesday, June 18, 2025
  • 417 Time View

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: টানা ছয়দিন ধরে ইরান-ইসরায়েল যুদ্ধ চলছে। ইরানে নজিরবিহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। থেমে নেই ইরানও। প্রতিদিনই নিয়ম করে কয়েকবার ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে ইরানের ক্ষেপাণাস্ত্র। ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাচ্ছে ইসরায়েলের আয়রন ডোমসহ অন্যান্য আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ইরানের মিসাইল ঠেকানোর অন্যতম ক্ষমতা কমে আসছে ইসরায়েলের।

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল বুধবার (১৮ জুন) জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর অন্যতম উপকরণ অ্যারো মিসাইলের মজুত ফুরিয়ে আসছে। ফলে ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল আটকাতে বেগ পেতে হবে দখলদারদের।

Manual4 Ad Code

তবে ওয়ালস্ট্রিট জার্নালের এ প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেনি ইসরায়েল।

Manual8 Ad Code

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, অ্যারো মিসাইলের মজুত ফুরিয়ে যাচ্ছে। ফলে ইরান থেকে ধেয়ে আসা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতাও কমে আসতে পারে ইসরায়েলের।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল দাবি করেছে, ইরান এখন পর্যন্ত যেসব মিসাইল ছুড়েছে সেগুলোর বেশিরভাগই ইসরায়েল সফলভাবে ভূপাতিত করেছে।

জানা যায়, ইরানে গত শুক্রবার ভোরে হামলা চালায় ইসরায়েল। এ হামলার পরিকল্পনা ইসরায়েল কয়েক মাস আগেই করেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। এছাড়া এখন ইরানের ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, এখন পর্যন্ত ইরানের ৪০ শতাংশ মিসাইল লঞ্চার ধ্বংস করে দিয়েছে তারা।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!