1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 1:56 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

বালাগঞ্জে নোয়াপাতন বায়তুন নুর জামে মসজিদের ভূমি উদ্ধারের দাবীতে মানববন্ধন

  • Update Time : Monday, June 16, 2025
  • 345 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা :: বালাগঞ্জ উপজেলার ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নোয়াপাতন বায়তুন নুর জামে মসজিদের ভূমি উদ্ধারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন।

Manual6 Ad Code

সোমবার (১৬ জুন) মসজিদের সামনে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বশির মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন মসজিদের মোতাওয়াল্লী এলাকার বিশিষ্ট মুরব্বী চান মিয়া।

Manual1 Ad Code

এসময় আরো বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি খালিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ মিয়া, অর্থ সম্পাদক নজরুল আলম, সদস্য চেরাগ আলী, তুরন মিয়া, নুনু মিয়া, নেফুর মিয়া, তফুর মিয়া, জাহাঙ্গীর আলম, চুনু মিয়া, এবাদুর রহমান, হাবিবুর রহমান, রাজু আহমদ, সানুর মিয়া, বাবুল মিয়া, জুয়েল আহমদ, আব্দুল সালাম, নাজমুল ইসলাম, মাসুম আহমদ, এলাইছ মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বালাগঞ্জ উপজেলা মহিলা লীগের নেত্রী শিউলি আক্তার ও তার ছেলে ৫নং বালাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছাইফুর রহমানসহ তার বাহিনী মিলে দীর্ঘ দিন যাবত মসজিদের ভূমি দখল করে বাড়ি নির্মাণ করে অশ্লীল কার্যক্রম করে যাচ্ছে। কেউ প্রতিবাদ করলে তাকে মামলা দিয়ে হয়রানী করে। বিগত ৫ আগস্টের পূর্বে এলাকার অনেক মুরব্বীদের মিথ্যা মামলা দিয়ে ক্ষমতার অপব্যবহার করে হয়রানী ও পুলিশ দিয়ে গ্রেফতার করায়। গ্রেফতার হওয়ার পর এলাকার মুরব্বীরা দীর্ঘদিন কারা বরণ করে জামিনে মুক্তি পান। গত ৫ আগস্টের পূর্বে শিউলি বেগমের বাড়িতে পুলিশ প্রশাসনের অনেকেই আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের নিয়ে বৈঠকে অংশ নিতেন এবং এলাকার নিরহ মানুষের হয়রানী করতেন।

Manual8 Ad Code

বর্তমান সময়ে বিভিন্ন ভাবে হয়রানী অব্যাহত রয়েছে। এলাকাবাসী আরোও বলেন, মসজিদ কমিটি এই ভূমি উদ্ধারের জন্য আদালতে মামলা করলে আদালত মসজিদ কমিটির পক্ষে রায় প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!