1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 22, 2026, 10:44 pm
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেট-মৌলভীবাজার-হবিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

  • Update Time : Wednesday, June 11, 2025
  • 324 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা :: ঢাকা–সিলেট মহাসড়কে নতুন মিনিবাস চলাচল নিয়ে বিরোধ থেকে সিলেট-মৌলভীবাজার–হবিগঞ্জ রুটে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ আছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

Manual8 Ad Code

হবিগঞ্জ বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের নেতারা ঢাকা–সিলেট মহাসড়কের শেরপুর থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত নতুন যাত্রীবাহী মিনিবাস সার্ভিস চালু করেন। সোমবার একটি মিনিবাস যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ এলে এতে বাধা দেন হবিগঞ্জ জেলা বাস মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়নের লোকজন। তাদের ভাষ্য, এ রুটে নতুনভাবে মিনিবাস চলাচলের কোনো অনুমোদন নেই। অন্যায়ভাবে নতুন মিনিবাস চালু করা হয়েছে। এ ছাড়া রুটটিতে নিয়মিতি যাত্রীবাহী বাস চলাচল করছে। রুটটিতে অতিরিক্ত বাস সংযুক্ত করার সুযোগ নেই। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

Manual1 Ad Code

অপর দিকে সিলেট-মৌলভীবাজার-হবিগঞ্জ আঞ্চলিক রুটে চলাচলকারী বাসগুলোকে মৌলভীবাজারের ওপর দিয়ে চলাচল করতে দিচ্ছেন না জেলার বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের লোকজন। বাস ভাঙচুরের আশঙ্কায় মঙ্গলবার থেকে বুধবার বিকেল পর্যন্ত এ রুটে কোনো বাস চলাচল করেনি। এতে হবিগঞ্জ ও মৌলভীবাজারের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। অনেকে বাসস্ট্যান্ডে এসে বাস চলাচল বন্ধের বিষয়টি জানতে পারছেন।

হবিগঞ্জ বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল আহমেদ বাস বন্ধের খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঢাকা–সিলেট মহাসড়কের শেরপুর থেকে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নতুন মিনিবাস সার্ভিস চালু করেছেন মৌলভীবাজার শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা। তারা নিয়মনীতি না মেনেই এ বাস সার্ভিস চালু করেন। এতে আমরা হবিগঞ্জ বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের লোকজন এ অন্যায়ের প্রতিবাদ করি। এ প্রতিবাদের কারণে মৌলভীবাজারের শ্রমিকেরা হবিগঞ্জের বাসগুলোকে তাদের এলাকা দিয়ে যেতে দিচ্ছেন না।’

এ বিষয়ে মৌলভীবাজার শ্রমিক ইউনিয়ন বাস লাইন সভাপতি কুতুব মিয়া বলেন, তারা যাত্রীসেবার মান বাড়াতে গিয়ে এ রুটে (ঢাকা–সিলেট মহাসড়ক) নতুন মিনিবাস সার্ভিস চালু করেন। এ বাস চলাচল করতে দিচ্ছেন না হবিগঞ্জ বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা। তারা কী কারণে বাধা দিচ্ছেন, সেটা পরিষ্কার নয়। হবিগঞ্জের বাস চলাচলে কোনো বাধা না দেওয়া হলেও হবিগঞ্জ বাস মালিক সমিতি নিজেদের শঙ্কা থেকে এ রুটে বাস চলাচল বন্ধ রেখেছে।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!