1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 4:49 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

বড়লেখা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২১ জনকে পুশইন করল বিএসএফ

  • Update Time : Wednesday, May 28, 2025
  • 106 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা :: মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ থামছেই না। সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল জোরদার করলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইন অব্যাহত রেখেছে।

Manual3 Ad Code

গত শনিবার (২৪ মে) দিবাগত গভীর রাত থেকে রোববার (২৫ মে) সকাল পর্যন্ত বড়লেখা উপজেলার শাহবাজপুর চা-বাগান ও লাতু সীমান্ত এলাকা থেকে বিএসএফ কর্তৃক পুশইন হওয়া ১২১ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual1 Ad Code

আটককৃতরা সকলেই বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। এ নিয়ে বড়লেখা সীমান্তের বিভিন্ন রুট দিয়ে ভারত থেকে অনুপ্রবেশকালে মোট ২৪০ জনকে আটক করা হয়েছে।

Manual8 Ad Code

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৪ মে) দিবাগত গভীর রাত আনুমানিক আড়াইটা থেকে রোববার (২৫ মে) সকাল পর্যন্ত বড়লেখা উপজেলার শাহবাজপুর চা-বাগান ও লাতু সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ১২১ জনকে আটক করে বিজিবি। এরমধ্যে বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন লাতু বিওপি ক্যাম্পের সদস্যরা ৭৯ জনকে এবং পাল্লাথল বিওপি ক্যাম্পের সদস্যরা ৪২ জনকে আটক করে। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে রোববার (২৫) দুই দফায় বিজিবি তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আটকদের বেশির ভাগই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান রোববার (২৫ মে) বলেন, সীমান্তে আটক হওয়া সকলেই বাংলাদেশী। পরিচয় নিশ্চিতের পর তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual4 Ad Code

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার রোববার (২৫ মে) বিকেলে বলেন, বড়লেখা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১২১ জনক আটক করেছে বিজিবি। সকালে তাদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!