1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 4:48 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

গোয়াইনঘাটের বিভিন্ন সড়কের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনে-জয়নাল আবেদীন

  • Update Time : Tuesday, May 27, 2025
  • 119 Time View

Manual5 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি:: গোয়াইনঘাটের প্রধান প্রধান সড়কের বেহাল দশা জনসাধারণের দুর্ভোগ ও রাজনৈতিক নেতৃবৃন্দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন। তিনি ২৭ মে মঙ্গলবার বিকাল ২ ঘঠিকার সময় স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এসব পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন – গোয়াইনঘাট উপজেলার পিরিজপুর -সোনারহাট রাস্তা দিয়ে প্রায় ৫০ হাজার জনগনের একমাত্র যোগাযোগ ,যা কয়েক বছর যাবত ব‍্যবহার অনুপযোগী ২০২২ সালের ভয়াবহ বন্যা ও পরবর্তী ২০২৪ সালের বন্যায় দফায় দফায় গোয়াইনঘাটের সড়ক পথ ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে । জরুরি পদক্ষেপ নিতে ঠিকাদারী প্রতিষ্ঠান ও প্রকৌশলী অফিসের সহযোগিতায়- আমরা লজিষ্টিক ও টেকনিক্যাল সাপোর্ট দিয়ে এর কার্যক্রম শুরু করেছি। আশা করছি দ্রত সময়ে কাজ সম্পন্ন হবে এবং ইতিমধ্যে ২০০ মিটার কাজ সম্পন্ন হয়েছে এবং ৩০০ মিটার কাজের আজ শুরু হয়েছে।
এভাবে প্রতিটি রাস্তাঘাট, কালভার্টের ডিমান্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভবন সহ অবকাটামোগত উন্নয়নে জন চাহিদা তুলে আনার যাত্রা আমরা শুরু করছি। জনসাধারণের দাবি – দীর্ঘদিন থেকেই এ অঞ্চলের মানুষ তার অধিকার বঞ্চিত ছিলো, পশ্চিম জাফলং, সদর ইউনিয়ন লেঙ্গুড়া ইউনিয়ন , সহ এ উপজেলার মানুষ যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে ছিলো।নৌকা ও খেয়া পারাপারের মাধ্যমে উপজেলা সদরের সাথে যাথায়াত করা হতো। আমাদের চলাচলের একমাত্র সড়ক পথ পিরিজপুর সোনারহাট রাস্তা। এটিই দীর্ঘদিন থেকেই ভঙ্গুর প্রাকৃতির রয়েছে। একজন রোগী নিয়ে আমরা হাসপাতালে যেথে পারিনা। এমতাবস্থায় অনতিবিলম্বে এ রাস্তার কাজ সম্পন্ন না হলে আমরা গন আন্দোলন গড়ে তোলব।

Manual3 Ad Code

উপজেলা প্রকৌশলী হাসিব আহমদ বলেন পিরিজপুর সোনারহাট রাস্তাটি ২০২২ সালের বন্যা পরবর্তী ফ্লাড ২০২২ নামে অভিহিত, টিকাদারী প্রতিষ্ঠান এস আর কর্পোরেশন একসাথে একাধিক কাজে হাত দেওয়ায় তারা কোন কাজ ই ঠিকমত করতে পারেনি। সাম্প্রতিক জয়নাল আবেদীন যে উদ্যোগ নিয়েছেন এজন্য উনাকে ধন্যবাদ। আমরা আশাবাদী শীঘ্রই আমরা সকল কাজ সম্পন্ন করতে পারব।

Manual8 Ad Code

পরিদর্শন ও পর্যবেক্ষণে আরও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন, সাবেক আমীর মাষ্টার মনজুর আহমদ,জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন সিএনজি পরিবহন শ্রমিক সমিতির সভাপতি আলা উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমদ,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, ট্রাক সমিতির সহ সভাপতি শরীফ উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিশিষ্ট মুরব্বি ফরিদ উদ্দিন, গিয়াস উদ্দিন রুবেল, ইমদাদ উল্ল্যাহ, সেলিম উদ্দিন সহ পশ্চিম জাফলং ইউনিয়ন সদর ও লেংগুড়া ইউনিয়ন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রমিক সাধারণ জনসাধারণ।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!