1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 4:52 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

শেনপুর কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজে আনোয়ার ফাউন্ডেশন ইউকের অনুদান প্রদান

  • Update Time : Tuesday, May 27, 2025
  • 114 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা :: ছাতক উপজেলার চেঁচান দক্ষিণ খুরমা ইউনিয়নের শেনপুর ৪নং ওয়ার্ডের শেনপুর কেন্দ্রীয় নতুন জামে মসজিদের নির্মাণ কাজের জন্য অর্থ অনুদান প্রদান করেছে আনোয়ার ফাউন্ডেশন ইউকে।
মঙ্গলবার (২৭ মে) বাদ যোহর মসজিদ কমিটির কাছে আনোয়ার ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা আনোয়ার মিয়ার পক্ষ থেকে এই অনুদান প্রদান করেন ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন ৮নং দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, শেনপুর জামে মসজিদের মোতাওয়াল্লী আলী উদ্দীন, এলাকার বিশিষ্ট মুরব্বী মো. আব্দুল মন্নান, মনির উদ্দিন, আব্দুল কাহার, মুজিব, আব্দুস ছোপান, সুরুজ আলী, মসজিদের পেশ ইমাম জুনাইদ আহমদ।
উল্লেখ্য, ১৯৬৫ সালে এলাকার মুসল্লিদের নামাজ পড়ার সুবিধার্থে ছাতক উপজেলার চেঁচান শেনপুর ৪নং ওয়ার্ডের শেনপুর কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণ করা হয়। বর্তমানে মসজিদটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ নেন মসজিদ কমিটি ও এলাকাবাসী। এরই ধারাবাহিকতায় সকলের সহযোগীতায় ৫ তলা ফাউন্ডেশন করে মসজিদের কাজ শুরু হয়। কিন্তু মসজিদ নির্মাণের জন্য প্রায় ১ কোটি টাকার প্রয়োজন। এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগীতায় বর্তমানে ১ম তলার কাজ শুরু হয়েছে। এই মসজিদের আর্থিক সংকটের কথা শুনে প্রবাসী আনোয়ার মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদান প্রদান করেছেন। মসজিদটি নির্মাণকাজে সহযোগিতা করার জন্য আনোয়ার ফাউন্ডেশনের মতো অন্যান্য ফাউন্ডেশন, বিত্তবান এবং দেশ ও প্রবাসীসহ সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সহযোগিতা চেয়েছেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ। মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করতে চাইলে ০১৭১৮৫৩৭০৫৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!