1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 4:54 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

গোলাপগঞ্জে প্রবাসী বিএনপি নেতা সামছু ও তপুকে সংবর্ধনা

  • Update Time : Tuesday, May 27, 2025
  • 169 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা :: সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য বিএনপি নেতা গোলাপগঞ্জের কৃতিসন্তান তোফায়েল বাছিত তপু এবং বিমান বন্দর থানা বিএনপির সংগ্রামী আহবায়ক আবদুল কাদির সামছুকে সংবর্ধনা দিয়েছে গোলাপগঞ্জ উপজেলা বিএনপি।

সোমবার বিকেলে উপজেলার চৌমুহনীতে আয়োজিত সংবর্ধনায় গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব নুৃমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে তুফায়েল বাছিত তপু এবং আব্দুল কাদির সামছু এর বিশাল সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Manual1 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, সিলেট জেলা যুবদলের সাবেক আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুক কাদির সামছু ও তোফায়েল বাছিত তপু।

Manual8 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামিলীগকে দেশ থেকে বিতাড়িত করতে আমরা দেশে রাজপথে লড়েছি। আর আমাদের প্রবাসী নেতাকর্মীরা যেখানেই ফ্যাসিস্ট হাসিনা গেছে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলেছেন। তাই ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আমাদের প্রবাসীদের ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

Manual6 Ad Code

প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ২০২৪ এর বৈষম্যবিরোধী আন্দোলন এবং বিগত ১৭ বছর থেকে চলা গণতান্ত্র পুনরুদ্ধার আন্দোলনে প্রবাসে থাকা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা গণতন্ত্রের পক্ষে জনমত তৈরি করে অবৈধ হাসিনাকে প্রতিরোধ করেছেন। বহিঃবিশ্বে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায় করেছেন। তাই ফয়াসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসীরা সম্মূখ সারির যোদ্ধা।

Manual1 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ, এসএ রিপন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!