1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 6:10 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

সিলেটে শহীদ জিয়া গ্রন্থমেলায় জাতীয় কবির জন্মবার্ষিকীর আলোচনা সভা

  • Update Time : Monday, May 26, 2025
  • 119 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা :: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম বলেছেন, ১৯৭৬ সালের ২৫মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সম্মান সূচক পদক প্রদান করেন। দ্রোহ এবং সাম্যের কবি কাজী নজরুল ইসলামের অনবদ্য সৃষ্টি গান কবিতা দেশের যেকোন সংকটময় মুহূর্তে প্রতিবাদের স্ফুলিঙ্গ হয়ে উজ্জীবিত করে। ঔপনিবেশিক শাসন আধিপত্যবাদের বিরুদ্ধে কবির কাব্য প্রতিবাদ আন্দোলন সংগ্রামে মুক্তিকামী মানুষকে আশার সঞ্চার করে। ১৯৪৭ সালে বৃটিশ বিরোধী আন্দোলন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ, ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলন সবশেষ চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনরত মানুষ কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি কাব্য গানকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছে।

Manual5 Ad Code

তিনি বলেন, বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হলো ‘স্বাধীনতা দিবস’ পুরস্কার। আজ বিভিন্নক্ষেত্রে যারা এ পদক পেয়ে গর্বিত হচ্ছেন তারা কি জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমই এ পদক চালু করেন এবং জাতীয় কবিকে তিনি স্বাধীনতা পদক প্রদান করেন। দেশে একুশে পদকও জিয়াউর রহমানের হাতধরে শুরু হয় এবং কাজী নজরুল ইসলাম সে পদক প্রাপ্ত হন।

Manual1 Ad Code

তিনি রোববার (২৫ মে) রাতে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে চলমান শহীদ জিয়া গ্রন্থমেলার ষষ্ঠ দিনে কমল সাহিত্য পরিষদ সিলেটের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কবিতা সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং ছড়াকার সাদির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জসিম বুক হাউস সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি কবি ছয়ফুল আলম পারুল, শিশুসাহিত্যিক কবি আয়েশা মুন্নি।

বক্তব্য রাখেন ও লেখাপাঠে অংশ নেন- কবি ও প্রাবন্ধিক মহিবুল ইসলাম ফারুক, কবি হোসেন দেলোয়ার, প্রবাসী কবি তোফায়েল আহমেদ, জুবায়ের আহমেদ, কবি শান্তা কামালী, কবি আশালতা, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ, মনিরুজ্জামান মনির, কবি সাজ্জাদ আহমদ সাজু, কবি সুয়েজ হোসেন, রাহাত আহমদ, কবি রিপন মিয়া, ছড়াকার সাদির হোসেন, আলোর অন্বেষণ সহ-সভাপতি নাহিদ আহমদ, তফাজ্জুল হক সুমন, প্রচার সম্পাদক আল আমিন হোসেন ও কবি ফাতেহা বেগম।
এর আগে একই দিন দুপুর বারোটায় সিলেট নগরীর চৌকিদেখিস্থ নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজে শহীদ জিয়া গ্রন্থমেলা উপলক্ষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং এতে শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহণ করেন।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!