1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 4:50 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

জাতিসংঘের মানবাধিকার সম্মেলনে যোগ দিতে কাতার গেলেন ডক্টর এনাম চৌধুরী

  • Update Time : Monday, May 26, 2025
  • 121 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা :: জাতিসংঘের আমন্ত্রণে মানবাধিকার বিষয়ক সম্মেলনে যোগ দিতে কাতার গেলেন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ডক্টর মুহাম্মদ এনামুল হক চৌধুরী। তিনি আগামী ২৭ এবং ২৮ মে দোহায় অনুষ্ঠিব্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে অন্যতম আলোচক হিসেবে বক্তব্য রাখবেন। তিনি সোমবার (২৬ মে) সকালে কাতারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়, জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানের গ্লোবাল অ্যালায়েন্স এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় ‘কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানবাধিকার, সুযোগ, ঝুঁকি, উন্নত ভবিষ্যতের জন্য দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনে ডক্টর এনামুল হক চৌধুরী ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
কাতারের রাজধানী দোহার রিটজ-কার্লটন হোটেলে অনুষ্ঠিতব্য মানবাধিকার সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা মানব জীবনে কিভাবে আমূল পরিবর্তন আনছে এবং যোগাযোগ পদ্ধতি, কর্মপ্রক্রিয়া, সিদ্ধান্ত গ্রহণ এবং জীবনধারার পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। দুই দিনের এই সম্মেলনে উদ্বোধনী অধিবেশন ছাড়াও প্রথম দিনে চারটি প্রধান অধিবেশন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর একটি পূর্ণাঙ্গ অধিবেশন ছাড়াও আটটি অধিবেশন অনুষ্ঠিত হবে। এরপর আলোচনার ফলাফল পর্যালোচনা অধিবেশন, সমাপনী বিবৃতি এবং সুপারিশ উপস্থাপনের জন্য সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে। ডক্টর এনামুল হক চৌধুরী সম্মেলনের প্রতিটি পর্বে উপস্থিত থেকে আলোচনা ও মতামত প্রকাশে অংশগ্রহণ করবেন। তিনি সফল সফর ও প্রত্যাবর্তনের জন্য সকলের দোয়া প্রার্থী।
উল্লেখ্য- পতিত ফ্যাসিস্ট হাসিনার অবৈধ শাসনামলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে জেলে দিয়ে নির্যাতনের বিরুদ্ধে ডক্টর এনামুল হক চৌধুরী আন্তর্জাতিকভাবে বিশেষ করে আরব বিশ্বে তুলে ধরতে ব্যাপক ভূমিকা পালন করেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ব্রিটেন সফরকালে কাতারের আমিরের কাছ থেকে রাজকীয় বিমান নিয়ে আসার ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডক্টর এনাম চৌধুরীর এ সফল কূটনীতির জন্য প্রশংসা করেন। এছাড়া কঠিন দুঃসময়ে সবসময় আশপাশে থেকে সহযোগিতা করে তিনি বেগম খালেদা জিয়ার আস্থা ও স্নেহভাজন হিসেবে পরিচিতি পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!