1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 6:10 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

ইসলামী আন্দোলন সিলেট জেলা শাখার প্রশিক্ষণ কর্মশালা সম্পন

  • Update Time : Saturday, May 24, 2025
  • 117 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা :: বাংলাদেশ ইসলামী আন্দোলন সিলেট জেলা শাখার প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ সম্পন হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ১০ ঘটিকা থেকে নগরীর সোবহানীঘাটস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় অংশ নেন জেলার আওতাধীন ১২ টি থানা ও উপজেলার দায়িত্বশীলবৃন্দ।
সিলেট ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মুফতী সাঈদ আহমদের সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী ফয়জুল হাসানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ তারবিয়াত প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতী মোস্তফা কামাল।
প্রধান অতিথির বক্তব্যে মুফতী মোস্তফা কামাল বলেন, বর্তমানে দেশ একটি গভীর সঙ্কটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। এহেন পরিস্থিতিতে ইসলামী আন্দোলনের প্রতিটি দায়িত্বশীল, কর্মীকে ইসলামী আদর্শে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। এবং আমাদেরকে দেশ গঠনে অগ্রণি ভুমিকা রাখতে হবে। কারণ দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে দক্ষ ও খোদাভীরু নেতৃত্বের কোন বিকল্প নেই। আর সেই নেতৃত্ব ইসলামী আন্দোলনকেই তৈরি করতে হবে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদেরকে গণ দাওয়াতের মাধ্যমে প্রত্যেক পাড়ায়-মহল্লায় মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে। মানবতার সেবা ও ব্যাপকভাবে সামাজিক কার্যক্রমের মাধ্যমে জনগণকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে সম্পৃক্ত করে গণভিত্তি অর্জনের জন্য প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি জনশক্তিকে সর্বক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। এজন্য পড়াশোনা ও তারবিয়াতের বিকল্প নেই। ভাসাভাসা জ্ঞান নিয়ে নেতৃত্ব দেওয়া যায় না। এইদিন শেষ হয়ে গেছে। জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সর্বোপরি আমরা আল্লাহর গোলাম হিসেবে আমাদেরকে ক্বোরআন ভালোভাবে জানতে হবে এবং তা সমাজ ও রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালাতে হবে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করেছিলেন বাংলাদেশের বুকে সেই একই আদর্শ প্রতিষ্ঠার কাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ করে যাচ্ছে ।
প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি মাওলানা আমীর উদ্দিন, আলহাজ্ব ফজলুল হক্ব, জননেতা নূরুল আমীন, মহানগর সহ-সভাপতি আলহাজ্ব আসাআদ উদ্দীন, শ্রমিক আন্দোলন মহানগর সভাপতি সিদ্দিকুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা কে এম ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ নোমান আল ফাহাদ, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সুলাইমান আহমদ শাহী, দফতর সম্পাদক মাওলানা বদরুল হক, অর্থ ও প্রকাশনা সম্পাদক হাফেজ আব্দুল হাফিজ, মহানগর প্রশিক্ষণ সম্পাদক জনাব আরিফুর রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ ও থানা/উপজেলা দায়িত্বশীলবৃন্দ। ক্বোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে সূচিত কর্মশালায় কুরআন ও হাদীসের দারস প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!