1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 6:24 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

মর্যাদাপূর্ণ মানবিক জীবন প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করুন: বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন

  • Update Time : Tuesday, May 20, 2025
  • 200 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা :: ১০৪ তম “চা শ্রমিক দিবস” উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে লাক্কাতুরা চা বাগানে মিছিল, সমাবেশ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে (২০ মে) মঙ্গলবার সকাল ৯টায় সবুজ সংঘ মাঠ থেকে মিছিল শুরু হয়ে লাক্কাতুরা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা আহ্বায়ক বীরেন সিং এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা আবু জাফর,উজ্জ্বল রায় ও প্রণব জ্যোতি পাল, ফেডারেশনের সদস্য হৃদয় লোহার, জরিনা বেগম,উষামনি গঞ্জু,জেনী মুদি প্রমূখ।

এছাড়াও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে হিলুয়াছড়া, কেওয়া ছড়া, খাদিম,খান চা বাগান, তারাপুর চা বাগানসহ সিলেট ভ্যালির অন্যান্য বাগানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রসেনজিৎ রুদ্র,শিপন পাল, রত্না বসাক, নিপা মুদি,অজয় বাউরি,শয়ন সিং, দীপা দাস, কল্পনা সিং,রতন বাউরি, উষা বুনার্জী, পঞ্চমী লোহার প্রমূখ।

Manual2 Ad Code

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে লাক্কাতুরা বাগানে শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, বাগান মালিকদের প্রতারণা -বঞ্চনা-শোষণের বিরুদ্ধে গড়ে উঠা ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটে ১৯২১ সালে ২০ মে। ইতিহাসে যুক্ত হয় মালিকশ্রেণী কর্তৃক শ্রমজীবী মানুষকে পৈশাচিকভাবে হত্যার একটি ঘৃণতম ঘটনা। বক্তারা চা শ্রমিকদের ঐতিহাসিক দিনটিকে চা শ্রমিকদের মুক্তির আন্দোলনের স্মারক ‘চা শ্রমিক দিবস ‘ হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্ববেতনে ছুটি ঘোষণার আহ্বান জানান।

বক্তারা বলেন, ব্রিটিশ-পাকিস্তানিদের তাড়িয়ে দিয়ে স্বাধীনতার ৫৪বছর পরও চা শ্রমিকদের বঞ্চনার পরিসমাপ্তি হয়নি। শিক্ষা-চিকিৎসার ন্যূনতম আয়োজন নেই, নেই ভূমির মালিকানা।বক্তারা মর্যাদাপূর্ণ মানবিক জীবন প্রতিষ্ঠার জন্য বৈষম্য দূর, শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ, বসত ভিটার স্হায়ি বন্দোবস্ত নিশ্চিত করার আহ্বান জানান।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!