1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 7:40 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

তরুণদের দক্ষতা প্রমাণে প্ল্যাটফর্ম দিচ্ছে টুর্নামেন্ট: এড. এমরান আহমেদ চৌধুরী

  • Update Time : Thursday, May 8, 2025
  • 145 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা :: সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমেদ চৌধুরী বলেছেন, সিলেটের তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা এই টুর্নামেন্টের মাধ্যমে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে স্থানীয় খেলোয়াড়দের একটি দৃঢ় প্ল্যাটফর্ম প্রদান করা, যাতে তারা তাদের প্রতিভা বিকশিত করে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায়।

বুধবার সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ -এর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয় সিলেট জেলা স্টেডিয়ামে। এই ম্যাচে যমুনা ওয়ারিয়র্স মুখোমুখি হয় মেঘনা সুপার জায়েন্টসের। উত্তেজনাপূর্ণ এই খেলায় যমুনা ওয়ারিয়র্স ২০ রানে বিজয় অর্জন করে।

তিনি আরও বলেন, আমরা চাই, সিলেটের মাঠ থেকে আগামী দিনের জাতীয় ক্রিকেট তারকারা উঠে আসুক। এজন্য এই ধরনের আয়োজনকে নিয়মিত করার জন্য আমরা বদ্ধপরিকর। তরুণদের মাঝে খেলাধুলার চর্চা বৃদ্ধি ও তাদের সঠিক দিকনির্দেশনা দিতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual7 Ad Code

ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন যমুনা ওয়ারিয়র্সের খেলোয়াড় সম্রাট, যিনি ১৭ বলে ২৩ রানের কার্যকর ইনিংস খেলার পাশাপাশি বোলিংয়ে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট দখল করেন।

Manual5 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন অভিজ্ঞ ক্রিকেট আম্পায়ার মোঃ ইমরান আজাদ, বিসিবি’র সিলেট জেলা ক্রিকেট কোচ মোঃ রানা মিয়া, সিলেট জেলা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় কবির আহমদ, এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক জি এম তাশহীদ।

Manual5 Ad Code

দর্শনার্থীদের জন্য খেলা উন্মুক্ত ও সকলকে মাঠে এসে দলগুলোর উৎসাহ ও সমর্থন দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!