1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 22, 2026, 10:47 pm
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

হবিগঞ্জে বজ্রাপাতে শ্রমিকের মৃত্যু, শিশুসহ আহত ৩

  • Update Time : Monday, April 28, 2025
  • 318 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রাঘাতে দূর্বাসা দাস (৩৫) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বজ্রাঘাতের ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও ৩ জন। তাদেরকে উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।সোমবার (২৮ এপ্রিল) সকালে বানিয়াচং উপজেলার একটি হাওরে এই ঘটনা ঘটে। দূর্বাসা দাস উপজেলার আড়িয়ামুগুর গ্রামের কালাবাসী দাসের ছেলে।

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার (ওসি) গোলাম মোস্তফা। জানা যায়, সকালে উপজেলার আড়িয়ামুগুর গ্রামের পূবের হাওরে ধান কাটছিলেন দূর্বাসা দাসসহ তার স্বজনরা। এ সময় দূর্বাসা দাস বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও আহন হন তার ভাই ভূষণ দাস (৩৪) ও বোন সুধন্য দাস (২৮)।

অপরদিকে একই উপজেলার বাগহাতা গ্রামের নুরুল ইসলামের ছেলে বায়েজিদ মিয়া (১৩) নামে এক শিশু বজ্রাঘাতে আহত হয়েছে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।সিলেট জেলা ট্যুর প্যাকেজ

Manual8 Ad Code

হবিগঞ্জ জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আজাদুর রহমান বলেন, বজ্রাঘাতে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!