1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 4:34 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

সিলেট থেকে প্রথম গার্মেন্টস পণ্য নিয়ে স্পেনে উড়াল দিল বাংলাদেশ বিমান

  • Update Time : Sunday, April 27, 2025
  • 187 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা :: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশীর উদ্দিন বলেছেন, ‘ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর ২-৩ সপ্তাহের মধ্যে ইউরোপে রপ্তানি খরচ কমেছে ৩৭% আর যুক্তরাজ্যে ১৩%। এই খরচ কিভাবে আরও কমানো যায় সেটি চিন্তা ভাবনা করা হচ্ছে।’ রবিবার সন্ধ্যায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা শেখ বশীর উদ্দিন আরও বলেছেন, ‘আমাদের সক্ষমতা বৃদ্ধি করাটাই হচ্ছে আমাদের আগ্রহ, আমাদের কাজ কাউকে বাধা দেওয়া নয়। নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা এবং নিজেদের পায়ে দাড়ানো। ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর যে সমস্যা হবে ধারণা করা হয়েছিল বা রপ্তানিতে যে প্রভাব পড়ার ধারণা করা হয়েছিলো তা কিছুই হয় নি। আমার পূর্বের খরচ থেকেও কম মূল্যে পণ্য পাঠাতে সক্ষম হব।

Manual5 Ad Code

রবিবার সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর এই প্রথম ৬০ টন গার্মেন্টস পণ্য স্পেনের জারাগোজা শহরে রপ্তানির মধ্য দিয়ে চালু হলো এই কার্গো ফ্লাইট। কার্গো ফ্লাইট চালুর মাধ্যমে ইউরোপে পণ্য রফতানিতে এ অঞ্চলের জন্য একটি নতুন যুগের সূচনা হল।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!