1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 4:33 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

খোজারখলা প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • Update Time : Thursday, April 24, 2025
  • 139 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা :: সিলেটের দক্ষিণ সুরমা খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক মোহাম্মদ মুহিবুল হাসান রুম্মান।

Manual5 Ad Code

খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা ও এডহক কমিটির সদস্য আজিজুর রহমান বাবুল এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রোমান মিয়া, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লিপিকা রায়, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী নুহেল আহমদ পারেছ, মুখলিছুর রহমান বাদল ও বদরুল আলম, বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি ইকবাল কামাল।
উপস্থিত ছিলেন সাউস সুরমা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহ সভাপতি বদরুল আলম, সমাজসেবী আবুল কালাম আজাদ, আব্দুল হক, আব্দুল খালিক, সহকারি শিক্ষক রুনি বেগম, তাহমিনা আক্তার তুলি, সীমা বালা দেবী, মিতু রায়, সীমা দেব নাথ, মোছা: ফাহমিদা বেগম প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তরুণ সমাজসেবক মোহাম্মদ মুহিবুল হাসান রুম্মান বলেন, খেলাধুলা মন ও শরীরির সুস্থ রাখে। খেলাধুলা ও প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। সুস্থ দেহ গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। তিনি বলেন, খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতা লেখাপড়ার একটি অংশ। এর মাধ্যমে শিক্ষার্থীর ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়। তিনি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের স্কাউট সম্পর্কে দক্ষতা অর্জন ও ক্রীড়াঙ্গনে নিজেকে তৈরি করে জাতীয় পর্যায়ে বিজয়ী হওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!