1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 5:58 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য টিপুর বিদায় সংবর্ধনা

  • Update Time : Wednesday, April 9, 2025
  • 208 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা :: সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল বলেছেন, প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। প্রবাসীরা বাংলাদেশের আর্থসামাজিক বিন্যাসের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রবাসীদের ভূমিকা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অবিস্মরণীয়। তাঁদের আত্মত্যাগ, পরিশ্রম ও স্মার্ট বুদ্ধিমত্তা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করছে, যা ভবিষ্যতে দেশের সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সহযোগিতা ও সংহতি অব্যাহত থাকলে বাংলাদেশের উন্নয়ন আরও মসৃণ ও সমৃদ্ধ হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশে আধুনিক প্রযুক্তি চাহিদা বেড়ে যাওয়ায় অদক্ষ শ্রমিকদের চাহিদা কমে যাচ্ছে। এ অবস্থায় বিদেশে দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর কোনো বিকল্প নেই। এজন্য সরকারি বেসরকারি উদ্যোগ গ্রহণ করা জরুরি।
গত (৮ এপ্রিল) রাতে বিশ্বনাথ নাজির বাজারে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য হাসান হাফিজুর রহমান টিপু এর যুক্তরাষ্ট্র গমন উপলক্ষ্যে বিশ্বনাথ ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিশ্বনাথ ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জামাল আহমদ এর সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ময়নুল হক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী মোহাম্মদ নুরুল হুদা দিপু, সৌদিআরব প্রাদেশিক বিএনপির আহবায়ক জাকারিয়া আরপিন ফয়সল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামীম আহমদ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নূর, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, অর্থ সম্পাদক আব্দুল মান্নান রিপন, সহ দপ্তর সম্পাদক আব্দুল কালাম রুনু, বিশ্বনাথ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মোঃ আশিক মিয়া, আব্দুল আমিন, কয়েস আহমদ,দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহাদাৎ খান, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানবীর হোসেন, বিশ্বনাত উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!