1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 12:24 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

নেপালে ৩ মিনিটে দুবার ভূমিকম্প, কাঁপল ভারতও

  • Update Time : Saturday, April 5, 2025
  • 264 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ডেস্ক :: এবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুবার আঘাত হেনেছে দক্ষিণ এশিয়ার এই দেশে। স্থানীয় সময় শুক্রবার (৪ এপ্রিল) রাত ৮টা ৭ মিনিটে ও ৮টা ১০ মিনিটে দুই দফায় ভূমিকম্প অনুভূত হয় দেশটিতে। রিখটার স্কেলে যথাক্রমে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২ ও ৫ দশমিক ৫।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। যেখানে বলা হয়েছে, দুই দফা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে প্রায় ৫২৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাজারকোটের পাইক এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০ কিলমিটার।

Manual7 Ad Code

ভূমিকম্পের ফলে পশ্চিম নেপালের সুরখেত, দৈলেখ এবং কালিকটসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

Manual6 Ad Code

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নেপালের এই ভূমিকম্পে দিল্লিসহ উত্তর ভারতের বিভিন্ন স্থানও কেঁপে উঠেছে।

Manual4 Ad Code

এর আগে, গেল শুক্রবার (২৮ মার্চ) শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭ দশমিক ৭। ওই ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত মায়ানমারে মারা গেছেন তিন হাজারের বেশি মানুষ মারা গেছে। এর প্রভাব পড়েছিল প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!