1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 2:23 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটে ছাত্রলীগ নেতা শাফায়াতসহ ৮ জন গ্রেফতার

  • Update Time : Thursday, April 3, 2025
  • 263 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা :: সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেয়া শাফায়াত খানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাফায়েত খান নগরীর পাঠানটুলা লন্ডনী রোড এলাকার হাফিজ খাঁনের ছেলে।এ নিয়ে ওই মিছিলে অংশগ্রহণকারী ৮ জনকে গ্রেফতার করা হলো।

গ্রেফতারকৃতরা অন্যরা হলো, মদিনা মার্কেট এলাকার গার্ডেন গলি বাসার (নং-২৫/০৫) বাসিন্দা এবং সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়া গ্রামের রাহাত নুরের ছেলে জহিরুল ইসলাম (১৯), পাঠানটুলা এলাকার আমির খান গলির বাসিন্দা (বাসা নং-৩৭/০৫ অগ্রনী) এবং সুনামগঞ্জের দিরাই থানার মাটিয়াপুর গ্রামের জালাল আহমদের ছেলে সোহেল আহমদ সানী (১৮), সিলেটের টুকেরবাজার নালিয়া এলাকার রমনী মোন করের ছেলে রবিন কর (২৩), নাইওরপুল এলাকার বঙ্গবীর ব্লক-বি-৮২ এর বাসিন্দা ফারুক আহমদের ছেলে ফাহিম আহমদ (২৩), শামীমাবাদ এলাকার রহমান ভিলার বাসিন্দা নুর মিয়ার ছেলে রাজন আহমদ রমজান (২৩), পাঠানটুলা এলাকার আমির খান গলির বাসিন্দা (বাসা নং-১৫৪) মৃত হাফিজ খানের ছেলে বশির খান লাল (৫০) এবং খাদিমপাড়া এলাকার মতিন মিয়ার ছেলে সোয়েব আহমেদ (২৫)।

Manual7 Ad Code

তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, মূল আসামী শাফায়েত খানসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

Manual6 Ad Code

জানা যায়, বুধবার (২ মার্চ) নগরীর ধোপাদীঘিরপাড় এলাকায় মিছিল ও লিফলেট বিতরণ করে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। ১৫/২০ জনের একটি দল মহানগর ছাত্রলীগের ব্যানারে এই মিছিল বের করে। ব্যানারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি ছিল এবং তাঁর নামে স্লোগান দিতেও শোনা যায়।

Manual6 Ad Code

পরে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড পেজেও আপলোড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!