1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 2:14 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটে সিগারেটের ধোঁয়া ছাড়া নিয়ে রোগী ও নার্সদের ওপর হামলা-আটত-৩

  • Update Time : Monday, March 24, 2025
  • 251 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা :: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ও ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীন রোগী ও নার্সদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। হামলায় আহত হন আটজন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় ইফতারের পর সিগারেটের ধোঁয়া ছাড়াকে কেন্দ্র করে পথচারীদের মধ্যে দুই পক্ষের মধ‍্যে বাদানুবাদ হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধলে চারজন আহত হন। তারা আরও জানান, হামলায় আহত ব্যক্তিরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসার কিছুক্ষণ পরই অন‍্যপক্ষ হাসপাতালে এসে আহতদের ওপর আবার হামলা করেন। বাধা দিতে গেলে একপর্যায়ে তারা হাসপাতালে চিকিৎসাধীন রোগী, নার্স ও ব্রাদারদের ওপর হামলা চালান। এতে আহত হন আটজন।

ওসমানী হাসপাতাল পুলিশের কনস্টেবল বলরাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ও আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নার্স ও ব্রাদারদের উদ্ধার করে এবং তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন, গিয়াস উদ্দিন (৩৫), মুসলিম উদ্দিন (৩৩) ও আব্দুর রহিম (২২)।

Manual3 Ad Code

এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ওসমানী মেডিকেলের জরুরি বিভাগে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন এবং তিনজনকে আটক করে পুলিশ।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!