1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 2:10 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

লন্ডন প্রবাসীদের অর্থায়নে ২০-৩০ রমজান পর্যন্ত ফ্রি সাহরি ও ইফতার আয়োজন

  • Update Time : Monday, March 24, 2025
  • 218 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা :: লন্ডন প্রবাসী আলহাজ্ব ফয়জুল ইসলাম ও আলহাজ্ব মাওলানা আখতার আহমদ ও মোছা: জোৎস্না বেগম-এর অর্থায়নে পবিত্র রমজানের ২০ থেকে ৩০ তারিখ পর্যন্ত ফ্রি সাহরী ও ইফতার আয়োজন করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর বিভিন্ন পয়েন্টে পথ শিশুদের মাঝে সাহরি ও ইফতার বিতরণ করেন।

এই মহতী উদ্যোগের সার্বিক সহযোগিতায় ছিলেন হাফেজ ইমরান আহমদ দিলোয়ার ও মাওলানা আবু সুফিয়ান। আয়োজনে কোরআন তেলাওয়াত করেন হাফিজ কাওছার আহমদ শাহিন।বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম, এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইদ্রিস খান (পর্তুগাল প্রবাসী)।

Manual4 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন, মুফতি রাজু বিন মনির, হাফিজ রেজওয়ান হোসাইন, ডা. হাফিজ মুহিবুর রহমান, আলী ইমরান খান, হাফিজ সুফিয়ান আহমদ।

মওলানা আবু সুফিয়ান বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন মওলানা আবু সুফিয়ান। তিনি বলেন, “আমরা সব সময় চেষ্টা করবো, যাতে আমাদের আশপাশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকতে পারি। তাদের দুঃখ-কষ্ট লাঘবে আমাদের যা করার, আমরা তা করবো।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, এই মানুষগুলো আমাদের কাছের মানুষ। তাদের জন্য কিছু করতে পারলে আমরা তৃপ্তি পাই। সমাজের সকল বিত্তবানকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি, যেন আমরা সবাই মিলে মানবতার সেবা করতে পারি।

Manual3 Ad Code

এ আয়োজনকে ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!