1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 29, 2026, 7:20 am
Title :
বিগত ৯ মাসে আওয়ামী লীগের একটা বাড়িতেও হামলা হয়নি, দাবি বিএনপির এমপি মালিকের সিলেট সীমান্তে জব্দ অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য সিলেটে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, চোরাই সাইকেল উদ্ধার চা শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন রাজু-সম্পাদক মুকেশ এমপি মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা-হঠাৎ শুনি বিকট শব্দ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত কম্বল জিডিএফে প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ তারাপুর চা বাগানে উৎসবের আমেজে ভোটগ্রহণ: কেন্দ্র পরিদর্শন-সিলেট জেলা প্রশাসক বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন উৎসবের আমেজে চা শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ উৎসব সম্পন্ন গোয়াইনঘাটে ডিজিটাল মাধ্যমে চলছে শিলং তীরের জুয়া, গ্রেপ্তার ২

সিলেট সীমান্তে জব্দ অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য

  • Update Time : Sunday, November 29, 2026
  • 1 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় দমদমিয়া, বিছনাকান্দি, প্রতাপপুর, উৎমা বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে ভারতীয় গরু, জিরা, টমেটো, কম্বল এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন আটক করতে সক্ষম হয়। রবিবার (২৯ নভেম্বর) এসব পণ্য জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৫০ লক্ষ ১৭ হাজার টাকা।

Manual8 Ad Code

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!