1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 17, 2026, 6:44 pm
Title :
সিলেটে হারিয়ে যাওয়া অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর আরিফুলের হকের সুপারিশে স্থগিত হলো বিএনপির যে ইউনিটের কার্যক্রম ভূমধ্যসাগরে নি খোঁ জ মাধবপুরের ৬ যুবক, ১৫ দিনেও মেলেনি সন্ধান সিলেট নতুন আরেকটি পৌরসভার অনুমোদন সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক, ৪ জনই শিশু নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন গোপালগঞ্জে নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

সিলেটে হারিয়ে যাওয়া অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ

  • Update Time : Tuesday, November 17, 2026
  • 7 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) ও সাইবার ক্রাইম ইউনিটের প্রচেষ্টায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual7 Ad Code

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।

Manual8 Ad Code

জানা যায়, সিলেটের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মালিকদের করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে পুলিশ। সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) ও সাইবার ক্রাইম ইউনিট তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলো উদ্ধার করে। মোবাইল ফোন উদ্ধার টিমের আন্তরিক প্রচেষ্টায় সিলেট মহানগরীর ছয়টি থানা থেকে প্রাপ্ত সর্বমোট ১৩০টি জিডি পর্যালোচনা করে ৬০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে সংশ্লিষ্ট মালিকরা সিলেট মহানগর পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual2 Ad Code

পুলিশ জানায়, মোবাইল ফোন উদ্ধার টিম গঠনের পর থেকে সিলেটে এই পর্যন্ত সর্বমোট ৪৪৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সাধারণ মানুষকে ব্যবহৃত মোবাইল ফোন কিংবা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস কেনার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। এ ক্ষেত্রে বিক্রেতার পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাই করার পাশাপাশি ক্রয়-বিক্রয়ের রসিদ বা মেমো সংরক্ষণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ডিভাইসের বডিতে উল্লেখিত IMEI নম্বরের সঙ্গে মোবাইল সেটের IMEI নম্বর মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

বিশেষ করে রাস্তাঘাটে অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিংবা অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষত ফেসবুক থেকে অস্বাভাবিক কম দামে মোবাইল ফোন কেনা থেকে বিরত থাকতে বলা হয়েছে। কারণ, এসব ডিভাইস চোরাই বা অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলেও জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!