1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 15, 2026, 12:09 am
Title :
সিলেটে হাম সন্দেহে ১৯ বছরের এক যুবকের মৃত্যু-হাসপাতালে ভর্তি ১৩৬ হবিগঞ্জে নৃসিংহ মন্দির উদ্বোধন, ৩০ হাজার ভক্ত-দর্শনার্থীর সমাগম ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা ও মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত সিলেটে হচ্ছে একাধিক বিশেষায়িত হাসপাতাল, জানালেন বাণিজ্যমন্ত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসবের উদ্বোধন কালে সিউক চেয়ারম্যান বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক মালয়েশিয়ায় সিলেটের যুবকের মৃত্যু, বাবার মুখ দেখল না ২৬ দিনের সন্তান সিলেট-তামাবিল মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত সিলেটে হামে আরও দুই শিশুর মৃত্যু হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিস উদ্বোধন ও সনদপত্র বিতরণ

সিলেটে হাম সন্দেহে ১৯ বছরের এক যুবকের মৃত্যু-হাসপাতালে ভর্তি ১৩৬

  • Update Time : Saturday, November 14, 2026
  • 12 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে কোনো অবস্থাতেই প্রাণহানী ঠেকানো যাচ্ছেনা। এবার ১৯ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে এ বছর মৃত্যুর সংখ্যা ২১৮। শনিবার (১৪ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এসব তথ্য জানায়।

Manual8 Ad Code

তারা জানায়, শনিবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেটে হাম সন্দেহে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সোহেল মিয়া। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এলাকার বাসিন্দা মুহিব উদ্দিনের ছেলে।

Manual3 Ad Code

সোহেলসহ চলতি বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা ২১৮। এরমধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়- মোট ৯০ জন। এরপর সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে প্রাণ গেছে ১৭ জনের।

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হাম রোগী শনাক্ত হয়েছেন ১০জন। তাদেরসহ চলতি বছর মোট শনাক্ত হয়েছেন ১৩২২ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪৪২, হবিগঞ্জে ২৭০, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৪৫২ জন।
সিলেটের খবর

এদিকে এ সময়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন আরও ১৩৬ জন। তাদের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৬, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!