1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 7, 2026, 3:57 pm
Title :
কুরানিক এডুকেয়ার দাখিল মাদ্রাসা শামিমাবাদের অভিভাবক সমাবেশ সিলেটে মহান রুশ বিপ্লব বার্ষিকীতে লাল পতাকা র‌্যালি সমাবেশ শহীদ জিয়া বাংলাদেশের মুক্তির আলোকবর্তিকা: মিফতাহ সিদ্দিকী অসুস্থ প্রবাসীকল্যাণমন্ত্রীকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ দেশে অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন জিয়াউর রহমান: বাণিজ্যমন্ত্রী মাসুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসীল ঘোষণা, ৩০ নভেম্বর নির্বাচন সিলেটে ডেন্টাল হাব ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে এসে হঠাৎ অসুস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রী, হাসপাতালে ভর্তি সিলেটে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রামে বৃক্ষরোপণ, কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক যুগ পূর্তি উৎসব উদযাপন

দেশে অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন জিয়াউর রহমান: বাণিজ্যমন্ত্রী

  • Update Time : Saturday, November 7, 2026
  • 4 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: স্বাধীনতার পর বাংলাদেশে অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর নেতৃত্বে খাদ্য উৎপাদন বৃদ্ধি, শিল্পে বিনিয়োগ সম্প্রসারণ এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিয়ে সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে আয়োজন করেছিলেন জিয়াউর রহমান। এর মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের মানুষের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করেছিলেন তিনি। এই দেশ পৃথিবীর বুকে একটি কার্যকর রাষ্ট্র হিসেবে টিকে থাকার সামর্থ্য রাখে- এমন আত্মবিশ্বাসও তৈরি করেছিলেন।

Manual2 Ad Code

বাণিজ্যমন্ত্রী বলেন, বহু বছর পর আজ ৭ নভেম্বর জাতীয় দিবস হিসেবে পালন করা হচ্ছে। আগামী দিনে জিয়াউর রহমানের রেখে যাওয়া কাজের অনুসরণে দেশে শুধু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নয়, বরং গণতন্ত্রকে স্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে চায় সরকার। পাশাপাশি অর্থনীতিতে গতি সঞ্চার, পর্যাপ্ত বিনিয়োগ আকৃষ্ট এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে একটি সত্যিকার কার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের আকাঙ্ক্ষা।

Manual4 Ad Code

শনিবার বিকেলে সিলেটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত র‍্যালিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

Manual3 Ad Code

ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে র‍্যালিটি বের হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। এতে বিএনপির জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!