1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 22, 2026, 12:33 pm

সিলেটে আজ বিকেল থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়

  • Update Time : Thursday, October 22, 2026
  • 5 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের বেশ কিছু এলাকায় জরুরি পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীর কয়েকটা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

Manual3 Ad Code

জালালাবাদ গ্যাসের সূত্র অনুযায়ী, পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের স্বার্থেই সাময়িকভাবে এই গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। নির্ধারিত সময়ের পর সার্ভিস স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হবে।

Manual1 Ad Code

জানা গেছে, গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হচ্ছে- সিলেটের দক্ষিণ সুরমার শ্রীরামপুর থেকে কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর, বিসিক শিল্পনগরী, গোটাটিকর এলাকা, ঝালোপাড়া, বাবনা পয়েন্ট, ভার্থখলা, কদমতলী বাসস্ট্যান্ড থেকে শিববাড়ি, মোমিনখোলা এবং প্রগতি সিএনজি পাম্প এলাকা।

Manual1 Ad Code

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!