সিলেটের কথা ::: তামাবিল ইমিগ্রেশন গিয়ে ভারতে পালানোর সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমদ কে গ্রেফতার করেছে পুলিশ।
২২ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ বাংলাদেশ হতে ভারতে গমনের উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে আগমন করলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তামাবিল ইমিগ্রেশন পুলিশ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক সিলেট জেলার গোয়াইনঘাট থানা আওতাধীন তামাবিল পুলিশ ফাঁড়ির পুলিশ, ইমিগ্রেশন পুলিশ ও জৈন্তাপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে
তাহার বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য যে ইতিপূৰ্বেও তিনি ভারতে পালানোর সময় জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকায় জনতার হাতে অবরুদ্ধ হলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
Leave a Reply