সিলেটের কথা ::: ‘নিরাপদ সড়ক সম্মৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নগরীর সিটি পয়েন্টে র্যালীটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটারিয়ান এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএমপির ট্রাফিক বিভাগের এডমিন মো: শফিকুল ইসলাম, বিশেষ অতিথি নিসচা মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল।
এসময় উপস্থিত ছিলেন, নিসচা সিলেট মহানগর সহ-সভাপতি ডাক্তার মনির চৌধুরী, ডা: লোকমান হেকিম, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, দিদার আহমদ, অর্থ সম্পাদক শেখ মোঃ লায়েক মিয়া, প্রচার সম্পাদক আহসান হাবিব, দপ্তর সম্পাদক মনসুর আহমদ, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, সাংস্কৃতিক সম্পাদক তানিয়া আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক রুনা সুলতানা, কার্যকারী সদস্য শাহীন হোসেন, মোহাম্মদ কয়েছ আহমদ সাগর, মোঃ সৌরভ হোসেন ডালিম, শমসের আলী, ফয়সাল আহমদ, মোহাম্মদ কামরুজ্জামান, মোঃ লিটন মিয়া, ইকরামুল হাসান লাহিন, মোঃ দুদু মিয়া, কুবাদ বক্ত চৌধুরী রুবেল, আনোয়ার হোসেন, মোঃ দেলোয়ার হোসেন খান, মোঃ মাসুদ হাসান করিম, মোহাম্মদ জয়নাল আবেদীন, মোঃ দিলওয়ার হোসেন, মোহাম্মদ শাহেদ আহমদ সহ সিএনজি অটোরিক্সার নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ২২শে অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন মৃত্যুবরণ করায় ২২শে অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষনার দাবী করে আসছিল নিসচা। নিসচার দাবীর পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার এই দিনকে সরকার জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষনা করে। সেই থেকে সরকারীভাবে যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালিত হয়। সরকারের পাশাপাশি নিসচাও মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচী পালন করে আসছে। নিসচা সিলেট মহানগর মাসব্যাপী সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থী সমাবেশ, বৃক্ষরোপন কর্মসূচী, সচেতনতামূলক লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে হবে। বক্তার বলেন, কেবলমাত্র সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব।
Leave a Reply