1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 16, 2026, 11:10 pm
Title :
সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি চা শ্রমিকেরা আমাদের অর্থনীতি ও ঐতিহ্যের মূল কারিগর: কয়েস লোদী উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক

  • Update Time : Friday, October 16, 2026
  • 12 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেট নগরীর খাদিমপাড়ায় একটি নির্মাণাধীন বাসা থেকে ইরফান আলী (৬০) নামে এক নাইটগার্ডের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে খাদিমপাড়ার ৪ নম্বর রোডের নুর প্যালেস নামের ভবনের চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

নিহত ইরফান আলী গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা। তিনি ওই নির্মাণাধীন ভবনে প্রায় আড়াই বছর ধরে নাইটগার্ড হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।সিলেটের খবর

Manual6 Ad Code

স্থানীয়রা ভবনের চতুর্থ তলায় তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে শাহপরাণ (রহ.) থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Manual7 Ad Code

পুলিশ জানিয়েছে, নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ভবনে কর্মরত ১৩ জন শ্রমিককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি ও লোহার মতো বস্তু উদ্ধার করেছে পুলিশ।

Manual6 Ad Code

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় ১৩ জন শ্রমিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি বর্তমানে বাইরে থাকায় ঘটনার বিস্তারিত পরে জানাবেন বলে জানান। এ ঘটনায় নিহতের মৃত্যুর প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!