1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 14, 2026, 10:34 pm
Title :
জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সাইক্লোনের ‘চিঠির কথা: গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর-নাসিম হোসাইন

জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার

  • Update Time : Wednesday, October 14, 2026
  • 5 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারের জুড়ীতে নির্বাহী আদেশে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের কয়েক ঘণ্টার মধ্যে উপজেলা আওয়ামী লীগ নেতা কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে জুড়ী শহরের কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

মনি উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান।

Manual2 Ad Code

পুলিশ জানায়, বুধবার ভোরে জুড়ী শহরে ৭ থেকে ৮ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন জুড়ী কলেজ ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান জয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে শেখ হাসিনাকে স্বাগত জানানোর বার্তাসংবলিত ব্যানার ছিল। মিছিল থেকে রাজনৈতিক মামলায় আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়।

Manual1 Ad Code

পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর জড়িতদের শনাক্ত করতে অভিযান শুরু করে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তারের কথা জানান তিনি।

ওসি আরও বলেন, ভোরের মিছিলের বিষয়টি পুলিশ জানতে পেরেছে। অরাজকতা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!