1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 16, 2026, 10:06 pm
Title :
সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি চা শ্রমিকেরা আমাদের অর্থনীতি ও ঐতিহ্যের মূল কারিগর: কয়েস লোদী উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি

  • Update Time : Friday, October 16, 2026
  • 9 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে থাকা ১০৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে শ্রীমঙ্গল শহরের শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়িতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান।

 

তিনি জানান, শ্রীমঙ্গল সেক্টরের অধীন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ৮৫টি পূজামণ্ডপ রয়েছে। এ ছাড়া ব্যাটালিয়নের সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে রয়েছে আরও ২৪টি পূজামণ্ডপ। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১২ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

Manual3 Ad Code

পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা বজায় রাখতে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক। নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায়ও বিজিবি প্রস্তুত রয়েছে।

 

Manual2 Ad Code

নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর করতে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) তৈরি ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ ব্যবহারে সংশ্লিষ্ট বিজিবি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের রেসপন্ডার হিসেবেও দায়িত্ব পালনের ব্যবস্থা রাখা হয়েছে।

 

প্রেস ব্রিফিংয়ের আগে বিজিবির অধিনায়কসহ অন্য কর্মকর্তারা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তারা সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

Manual2 Ad Code

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র-গোলাবারুদ পাচারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধেও বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!