1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 15, 2026, 11:30 pm
Title :
সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সাইক্লোনের ‘চিঠির কথা: গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া

সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’

  • Update Time : Thursday, October 15, 2026
  • 10 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করা এবং পূজার সার্বিক কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সমন্বয়ে শান্তি-শৃঙ্খলা তদারকি কমিটি গঠন করা হয়েছে।

Manual5 Ad Code

নগরের ৫২ টি ওয়ার্ডকে ৭টি ভাগে বিভক্ত করে ৭টি পৃথক তদারকি কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটি ৬ টি করে ওয়ার্ডের দায়িত্বে থাকবে। বুধবার এসব কমিটি গঠন করা হয়।

Manual3 Ad Code

গঠিত কমিটির সদস্যরা নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন।

Manual1 Ad Code

সিলেট মহানগর বিএনপির জননেতা নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। শারদীয় দুর্গাপূজা যেন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদ্‌যাপিত হয়, সে লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্কতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

Manual2 Ad Code

তাঁরা আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় বজায় রাখতে হবে। কোনো ধরনের গুজব, উসকানি কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ নগরীর সকল ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা পালন, পূজামণ্ডপে সার্বিক সহযোগিতা প্রদান এবং হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!