1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 14, 2026, 10:29 pm
Title :
জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সাইক্লোনের ‘চিঠির কথা: গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর-নাসিম হোসাইন

সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ

  • Update Time : Wednesday, October 14, 2026
  • 8 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, যোগাযোগব্যবস্থা ও সামাজিক অবকাঠামোর উন্নয়নে এধরনের উদ্যোগ সময়োপযোগী।

Manual2 Ad Code

তিনি প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের বরাদ্দের প্রতিটি টাকা স্বচ্ছতার সঙ্গে ব্যয় করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী মিতব্যয়িতার সঙ্গে দেশ পরিচালনা করে জনগণের প্রতিটি টাকার সঠিক ব্যবহার করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। দেশ এগিয়ে যাবে। স্থানীয় জনগণের প্রয়োজন বিবেচনায় নিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং জনকল্যাণ নিশ্চিত করতে জেলা পরিষদ কাজ করে যাবে।

তিনি মঙ্গলবার (১৩ অক্টোর) দুপুরে সুনামগঞ্জ জেলা পরিষদের উদোগে জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুকূলে চেক বিতরণকালে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে ৯৫টি প্রকল্পের অনুকূলে ২ কোটি ৯৫ লক্ষ টাকার চেক প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের হাতে তুলে দেন তিনি। একইসঙ্গে ১৪টি প্যাকেজে ২ কোটি ৩৮ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের দরপত্রের লটারি অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

জেলা পরিষদ সূত্রে জানা যায়, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, মন্দির, কবরস্থান, সামাজিক সংগঠন ও অন্যান্য প্রতিষ্ঠানের উন্নয়ন এবং পাকা রাস্তা, সেতু ও কালভার্ট নির্মাণে এসব বরাদ্দ দেওয়া হয়েছে। এসহায়তার মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক অবকাঠামোর উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

Manual3 Ad Code

অনুষ্ঠানে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শমর কুমার পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!