1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 14, 2026, 11:32 pm
Title :
জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সাইক্লোনের ‘চিঠির কথা: গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর-নাসিম হোসাইন

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

  • Update Time : Wednesday, October 14, 2026
  • 9 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাশেনসিয়াল ড্রাগস কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

Manual6 Ad Code

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের এই সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে, অর্থাৎ সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে একে একে আরও ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

Manual5 Ad Code

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে কারখানাটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। আগুন লাগার প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শেষ হলে বিস্তারিত জানানো সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!