1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 29, 2026, 11:06 pm
Title :
সিলেট থেকে সড়কপথে হবিগঞ্জ যাবেন বাণিজ্যমন্ত্রী,৬ লেনে উন্নীতের কাজ পরিদর্শন করবেন সিলেট মহানগর ১নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ ও পথসভা দূষণমুক্ত নগর গড়ার কাজে শিক্ষার্থীদের সামিল হতে বললেন সিসিক প্রশাসক সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ

সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক

  • Update Time : Tuesday, September 29, 2026
  • 7 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকা থেকে নুরজাহান বেগম (৬৩) ও তার ছেলে মামুন আহমদকে (৩৮) আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

 

Manual1 Ad Code

তারা জানায়, সোমবার সকাল সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়শালা বাইপাসের ফরিদাবাদ আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। নুরজাহান বেগম (৬৩) হবিগঞ্জের মাধবপুর থানার সিদ্দুপুর এলাকার মৃত শফু মিয়ার স্ত্রী ও মৃত মোখলেছ মিয়ার মেয়ে।
তারা বর্তমানে ফরিদাবাদের হাজীর বাসার ভাড়াটিয়া।

Manual2 Ad Code

আটকের সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দু’জনকেই আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!