1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 29, 2026, 10:18 pm
Title :
সিলেট থেকে সড়কপথে হবিগঞ্জ যাবেন বাণিজ্যমন্ত্রী,৬ লেনে উন্নীতের কাজ পরিদর্শন করবেন সিলেট মহানগর ১নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ ও পথসভা দূষণমুক্ত নগর গড়ার কাজে শিক্ষার্থীদের সামিল হতে বললেন সিসিক প্রশাসক সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ

সিলেট মহানগর ১নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ ও পথসভা

  • Update Time : Tuesday, September 29, 2026
  • 3 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নগরীর সমস্যা ও নাগরিকদের প্রত্যাশা জানতে চান তিনি। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হলে কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য নগরী গড়ে তুলতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, জামায়াত ন্যায়ভিত্তিক, মানবিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। নগরবাসীর কল্যাণকে গুরুত্ব দিয়ে সিলেটকে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Manual5 Ad Code

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠসংলগ্ন এলাকায় কেন্দ্রঘোষিত মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার ১নং ওয়ার্ড জামায়াত আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নাগরিক সুবিধার বিষয়েও কথা বলেন।

১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের আমীর মু. আজিজুল ইসলাম, সেক্রেটারি পারভেজ আহমদ।

Manual6 Ad Code

বক্তব্য রাখেন- ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রহমান, সেক্রেটারি হারুন আহমদ ও সুবিদবাজার ইউনিট সভাপতি আল-আমীন প্রমুখ।
সভায় উপস্থিত স্থানীয় কয়েকজন সুধী ও সাধারণ মানুষ নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে সহযোগি সদস্য ফরম পূরণের মাধ্যমে জামায়াতে যোগদান করেন।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!