1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 26, 2026, 10:20 pm
Title :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় রাজকীয় সৌদি দূতাবাস কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ এর সিলেট বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী সিলেটে সুজন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর উদ্বোধনে-কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

  • Update Time : Saturday, September 26, 2026
  • 7 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল ভারতের ডাউকি রফতানিকারক গ্রুপের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যোগ দিতে ভারতে গমন করেছেন।

Manual8 Ad Code

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে প্রতিনিধি দলটি সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি স্থলবন্দর হলরুমে আয়োজিত মতবিনিময় সভার উদ্দেশে রওনা হন।

Manual8 Ad Code

প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত ছিলেন, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন শাহা, সাধারণ সম্পাদক আতিক হোসেন, কোষাধ্যক্ষ জাকির হোসেন, বরছড়া কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলম, তামাবিল ও পাথর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক মো: শাহপরাণ, সদস্য সচিব ইলিয়াস উদ্দিন লিপু, সিনিয়র সদস্য ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: শাহরব মিয়া এবং সদস্য ওমর ফারুক, মিছবাহুল আম্বিয়া, আব্দুল করিম রাসেল, মাফিজুল ইসলাম, ঈসমাইল হোসেন ও চাঁন খান প্রমুখ।

Manual8 Ad Code

সীমান্তবর্তী ব্যবসায়িক নেতৃবৃন্দ বলেন, ডাউকি স্থলবন্দর হলরুমে অনুষ্ঠিতব্য এ মতবিনিময় সভায় দুই দেশের সীমান্ত দিয়ে কয়লা ও পাথর আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণ, কাস্টমস ও পোর্টের বিরাজমান নানা সমস্যা নিরসন এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!