সিলেটের কথা ::: সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’ পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ জয়লাভ করেছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মহান চৌধুরী তারেক এবং সাধারণ সম্পাদক পদে মো. ফখরুল ইসলাম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
কমিটির অন্যান্য বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মো. এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান, অর্থ সম্পাদক রিপন সিংহ, দপ্তর সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামরুল, কার্যনির্বাহী সদস্য হাফিজ তাছলিম উদ্দিন তালুকদার, মিজানুর রহমান, মো. জুবের আহমদ, মো. বকুল আহমদ।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক মিলেনিয়াম শপিং কমপ্লেক্সের সর্বস্তরের ব্যবসায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা মার্কেটের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ী স্বার্থ রক্ষা এবং ক্রেতা সাধারণের সুবিধা বৃদ্ধিতে সুসংগঠিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিলেট সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) সফলভাবে সম্পন্ন হয়।-বিজ্ঞপ্তি
Leave a Reply