1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 26, 2026, 9:49 pm
Title :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় রাজকীয় সৌদি দূতাবাস কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ এর সিলেট বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী সিলেটে সুজন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর উদ্বোধনে-কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী

  • Update Time : Saturday, September 26, 2026
  • 5 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: ২০২৯ সালের মাঝমাঝি সময়ের মধ্যে সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়ক চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। শনিবার দুপুরে সিলেটের কুশিয়ারা কনভেনশন হলে সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটি বলেন।

মন্ত্রী বলেন, বিগত সরকারগুলোর আমলে সিলেট-ঢকা মহাসড়ক ছয় লেনের কাজ আটক ছিলো। সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন প্রকল্প ৫/৬ বছর আগে, বিগত সরকারের আমলে পরিকল্পনা নিলেও কাজের কাজ কিছুই হয়নি। আমরা যখন দায়িত্ব নেই, অর্ন্তবর্তী সরকারের দুই বছরের মেয়াদ শেষে, তখন এই সড়কের অগ্রগতি ছিলো ৭ থেকে ৮ শতাংশ। জমি অধিগ্রহণই হয়নি, কাজ হবে কীভাবে? ইনশাআল্লাহ ২০২৯ এর মাঝামাঝি এই সড়কের কাজ শেষ হবে। এবং ১২ মাস পর রাস্তায় অবয়ব আপনাদের কাছে স্পষ্ট হবে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার এই প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুতততার সাথে সম্পন্নের চেষ্টা করছে। এখন ভূমি অধিগ্রহণসহ সড়কের কাজে গতি পেয়েছে। এছাড়া সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার যে জায়গায় নতুন বিসিক হচ্ছে সে-ই সড়ককে চারলেনে উন্নীত করা হবে।

Manual3 Ad Code

এরআগে গত ১৯ সেপ্টেম্বর এই সড়কের কাজ পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছিলেন, ২০২৯ সালের জুনে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের নির্মাণকাজ শেষ হবে।

সড়ক মন্ত্রী বলেছিলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক। ছয় লেন প্রকল্পটি অনেক আগে নেওয়া হয়েছে। কিন্তু সাড়ে ৪ বছর হয়ে গেলেও অগ্রগতি সন্তোষজনক ছিল না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গত ৬ মাসে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ভূমি অধিগ্রহণ এখন প্রায় ৫৬ শতাংশের কাছাকাছি। আশা করছি দুই মাসের মধ্যে শতভাগ ভূমি অধিগ্রহণ হয়ে যাবে। ভৌত কাজের অগ্রগতিও প্রায় ২৭ শতাংশ। ‘

Manual1 Ad Code

তিনি আরও বলেন, ‘এ প্রকল্পের কাছে যেখানে বিচ্যুতি আছে, সেগুলো অতিক্রম করে আমরা এই সড়কটি বাস্তবায়ন করতে চাচ্ছি। সড়কের ১৩টি প্যাকেজের মধ্যে ৫টি প্যাকেজের কাজের অগ্রগতি অসন্তোষজনক। বাকি ৮টি প্যাকেজের কাজ সন্তোষজনক। আমরা ২০২৯ সালের জুনের মধ্যে মহাসড়কটি দরপত্র অনুসারে নির্মাণ কাজ শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করে দিতে চাই।’

Manual8 Ad Code

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘বর্তামানে কাজের অগ্রগতি সন্তোষজনক। তবে কিছুটা জনদুর্ভোগ হচ্ছে, যেহেতু ৪ বছর কাজের তেমন অগ্রগতি ছিল না। বিগত সরকার এবং অন্তর্বর্তী সরকার খুব বেশি মনযোগী ছিল না এই প্রকল্প নিয়ে। ভূমি অধিগ্রহণ বড় সমস্যা ছিল, সেটা থেকে উত্তরণ হতে চলেছি আমরা। ভৌত কাজ যেখানে সন্তোষজনক নয়, সেটা কীভাবে আরও জোরালো করা যায় সেই চেষ্টা করছি আমরা।’

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!