সিলেটের কথা ::: উচ্চশিক্ষা অর্জনের জন্য ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেয়েছেন সিলেটের দুই তরুণী। তারা হলেন সিলেট নগরীর খারপাড়া এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার মেয়ে সুহানা আক্তার। জকিগঞ্জের আটগ্রাম-চারিগ্রাম এলাকার বাসিন্দা সাব্বির আহমদের মেয়ে নাফিসা সাব্বির চৌধুরী। উচ্চ শিক্ষার জন্য চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ)প্রায় ৭৪ লাখ টাকার (৬০ হাজার মার্কিন ডলার) বৃত্তি পেয়েছেন তারা।
এছাড়া হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)ও একই বৃত্তি পেয়েছেন।
জানা যায়, এই স্কলারশিপের আওতায় তারা আগামী চার বছর এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার সুযোগ পাবেন।
সুহানার এমন অসাধারণ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এই অর্জন শুধু পরিবারের জন্য নয়, সিলেটের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার।
মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্কলারশিপ অর্জন করে সুহানা তার বাবার মুখ উজ্জ্বল করেছে বলে মনে করছেন সুহানার ভাই সুজন আহমদ।
আর নাফিসার এই অসাধারণ অর্জনের খবরে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।
স্বজন ও স্থানীয়রা বলছেন, নাফিসার এই সাফল্য শুধু তার পরিবারের জন্য গর্বের বিষয় নয়; এটি জকিগঞ্জের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্যও বড় ধরনের অনুপ্রেরণা।
তারা আশা করছেন, নাফিসা তার মেধা ও যোগ্যতার মাধ্যমে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবেন এবং দেশ ও এলাকার জন্য সম্মান বয়ে আনবেন।
Leave a Reply