1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 21, 2026, 4:48 pm
Title :
ভূমধ্যসাগর ট্র্যাজেডি: দালালদের ভয় ও প্রলোভনে নীরব নিখোঁজদের পরিবার উচ্চশিক্ষায় ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন সিলেটের দুই তরুণী ১৩৩ দেশকে পেছনে ফেলে-সৌদিতে কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের জাকারিয়া নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ রাষ্ট্রপতি নির্বাচন : সংসদে ভোটগ্রহণ শুরু সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১৫ সিলেটে ১০ নারী-পুরুষ গ্রেফতার, দুটি হোটেল সিলগালা সিলেটে হামে মৃত্যু বেড়ে ১৩৯ রায়নগরে ট্রিপল মার্ডারের সুষ্ঠ তদন্ত ও আসামিদের গ্রেফতারের দাবি পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি

উচ্চশিক্ষায় ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন সিলেটের দুই তরুণী

  • Update Time : Friday, August 21, 2026
  • 6 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: উচ্চশিক্ষা অর্জনের জন্য ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেয়েছেন সিলেটের দুই তরুণী। তারা হলেন সিলেট নগরীর খারপাড়া এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার মেয়ে সুহানা আক্তার। জকিগঞ্জের আটগ্রাম-চারিগ্রাম এলাকার বাসিন্দা সাব্বির আহমদের মেয়ে নাফিসা সাব্বির চৌধুরী। উচ্চ শিক্ষার জন্য চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ)প্রায় ৭৪ লাখ টাকার (৬০ হাজার মার্কিন ডলার) বৃত্তি পেয়েছেন তারা।

Manual6 Ad Code

এছাড়া হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)ও একই বৃত্তি পেয়েছেন।

Manual8 Ad Code

জানা যায়, এই স্কলারশিপের আওতায় তারা আগামী চার বছর এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার সুযোগ পাবেন।

সুহানার এমন অসাধারণ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এই অর্জন শুধু পরিবারের জন্য নয়, সিলেটের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার।

মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্কলারশিপ অর্জন করে সুহানা তার বাবার মুখ উজ্জ্বল করেছে বলে মনে করছেন সুহানার ভাই সুজন আহমদ।

আর নাফিসার এই অসাধারণ অর্জনের খবরে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

Manual5 Ad Code

স্বজন ও স্থানীয়রা বলছেন, নাফিসার এই সাফল্য শুধু তার পরিবারের জন্য গর্বের বিষয় নয়; এটি জকিগঞ্জের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্যও বড় ধরনের অনুপ্রেরণা।

তারা আশা করছেন, নাফিসা তার মেধা ও যোগ্যতার মাধ্যমে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবেন এবং দেশ ও এলাকার জন্য সম্মান বয়ে আনবেন।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!