1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 1, 2026, 2:46 pm
Title :
দৃষ্টিশক্তি নেই, তবু এইচএসসিতে জিপিএ-৫ সিলেটের মৌমির মুক্তাক্ষরের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব সম্পন্ন চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ শেষে সিলেটে ফিরলেন কোচ আনোয়ার হোসেন সিলেটে ৩৩ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপি ,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের ৭০ আসামী খালাস” সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে হুশিয়ারি সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা

গ্যাস সংকটে পাম্প বন্ধ, সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ

  • Update Time : Friday, August 14, 2026
  • 152 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: গ্যাস সংকটে পাম্প বন্ধ থাকার কারণে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। শুক্রবার সকালে সিলেটের শিবগঞ্জ এলাকায় সুরমা অটো কেয়ার পাম্পের সামনে বিক্ষোভ করেন তারা। এতে এই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। শ্রমিকদের দাবি, গ্যাস না পাওয়ায় গাড়ি বন্ধ রাখতে হচ্ছে তাদের। এতে বেকার হয়েছেন তারা।

এরআগে গত বুধবার জালালাবাদ গ্যাস এক বিজ্ঞপ্তিতে জানায়, এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে জাতীয় পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ অনাকাঙ্ক্ষিত মাত্রায় হ্রাস পেয়েছে। ফলে সারাদেশের ন্যায় জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর বিতরণ এলাকায় স্বল্প চাপ বিরাজ করছে।

Manual7 Ad Code

এরই প্রেক্ষিতে প্রতিষ্ঠানের গ্যাস ব্যবহার ৫০% এর মধ্যে সীমিত আকারে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না।

এরপর বৃহস্পতিবার বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এবং কনভারশন ওয়ার্কশপ অনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের পক্ষ থেকে জানানো হয়, জাতীয়ভাবে গ্যাস সংকটের কারণে সিএনজি অ্যাসোসিয়েশন সিলেট বিভাগ ও জালালাবাদ গ্যাস লিমিটেড এর সাথে এক সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক ১৩ আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে আগামী পাঁচদিন সকাল আটটা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে।

Manual5 Ad Code

এমন সিদ্ধান্তে শ্রমিকরা অসন্তোষ জানিয়ে মূলত বিক্ষোভ করছেন।

এদিকে, ফিলিং স্টেশন মালিক এসোসিয়েশনের দায়িত্বশীলরা বলছেন, সকাল আটটার পর থেকে গ্যাস দেওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত চাপ খুবই কম পাওয়া যাচ্ছে। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে এ বিষয়টি জানাবেন বলে জানান তারা।

কোনো আগাম নোটিশ ছাড়া হঠাৎ করে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত সব সিএনজি স্টেশন বন্ধ করে দেওয়া কোনোভাবেই সমীচীন সিদ্ধান্ত বলে মনে করছেন না পাম্প মালিকরা৷ তাদের দাবি- এতে সাধারণ মানুষ, বিশেষ করে সিএনজিচালিত যানবাহনের চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়বেন। অযথা জনদুর্ভোগ, জনরোষ ও অসন্তোষ সৃষ্টি হবে।

Manual3 Ad Code

এ ধরনের সিদ্ধান্ত প্রয়োজন হলে অন্তত জনগণকে আগে থেকে জানিয়ে, পর্যাপ্ত সময় দিয়ে এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করে নেওয়া উচিত ছিল।

জনদুর্ভোগের কথা বিবেচনা করে নগরের গুরুত্বপূর্ণ সিএনজি ফিলিং স্টেশন খোলা রেখেছেন মালিকরা৷

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!