1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 10, 2026, 10:30 pm
Title :
শ্রমিকদের মেধাবী সন্তানদের শিক্ষাব্যয় বহন করবে সরকার: শ্রমমন্ত্রী শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত হলেই দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে: ইমদাদ হোসেন চৌধুরী সিলেটে সীমান্ত থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিলেট ওসমানীনগরে ফের সড়ক দুর্ঘটনা, নিহত ২ সিলেট মহানগর জমিয়তের মিছিল-সমাবেশ গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সম্পাদক কে.এম. লিমন সিলেটে ৫৫ বছরের উন্নয়ন ৩/৪ বছরে করতে বড় প্রকল্প নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

  • Update Time : Saturday, October 10, 2026
  • 7 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual2 Ad Code

শনিবার (১০ অক্টোবর) সিলেটের চিকনাগুল পাহাড়ের ঠাকুরের মাটি এলাকায় এই মানবিক ও কল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছোট-বড় প্রায় দুইশত জন প্রত্যেকে নিজেদের পছন্দমতো ১ টাকা দিয়ে কেনাকাটা করেন।

Manual4 Ad Code

সংগঠনের সভাপতি মিশুক দেবনাথ মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সনজিব দত্ত টিঠুর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ও যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক মামুন হাসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাশ্বত ৯২ বন্ধু ফোরামের সদস্য ও আয়োজক কমিটির সভাপতি ধনঞ্জয় কুমার দাস, সদস্য শংকর চক্রবর্ত্তী শংকু, উত্তম পাল সনি ও শাশ্বত ৯২ বন্ধু ফোরামের সদস্য চন্দ্রসেন তালুকদার, মতিলাল মালাকার, নিতাই চন্দ্র নাথ, অঞ্জন কুমার দে, বংকিম আচার্য্য, অশোক দাশ, সুজিত দাশ, অরুণ দাশ, বাপ্পী রায়, মলয় দত্ত মিঠু, পরিবারের সদস্য রীতা আচার্য্য, সবিতা পাল, সুর্পণা রায়, লিজা চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, ঈদ ও পূজায় সংগঠনটি নিয়মিতভাবে এই আয়োজন করে আসছে।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!