1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 9, 2026, 10:01 pm
Title :
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিলেট ওসমানীনগরে ফের সড়ক দুর্ঘটনা, নিহত ২ সিলেট মহানগর জমিয়তের মিছিল-সমাবেশ গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সম্পাদক কে.এম. লিমন সিলেটে ৫৫ বছরের উন্নয়ন ৩/৪ বছরে করতে বড় প্রকল্প নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী সিলেটে কিনব্রিজের পাশে ফের নতুন সেতু নির্মাণের উদ্যোগ পরিদর্শনে আসছেন বাণিজ্য মন্ত্রী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মাতার ইন্তেকালে ইমজার শোক সিলেটে আম্বরখানা পয়েন্টে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ফটো সাংবাদিক মামুন হাসানের পাশে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ, প্রদান করা হলো আর্থিক সহায়তা

গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সম্পাদক কে.এম. লিমন

  • Update Time : Friday, October 9, 2026
  • 7 Time View

Manual7 Ad Code

গোয়াইনঘাট::: সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম. লিমন) নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ ও গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন।

Manual7 Ad Code

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোট গ্রহণ করা হয়। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিনহাজ মির্জা নির্বাচিত হন।

Manual7 Ad Code

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে কে.এম. লিমনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সহসভাপতি পদে বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক পদে আব্দুল আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রফিক সরকার, পাঠাগার ও দপ্তর সম্পাদক পদে রিয়াজুল ইসলাম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইদুল ইসলাম।

নির্বাচনে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়।

Manual8 Ad Code

নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটিকে প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!