1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 8, 2026, 9:56 pm
Title :
সিলেটে কিনব্রিজের পাশে ফের নতুন সেতু নির্মাণের উদ্যোগ পরিদর্শনে আসছেন বাণিজ্য মন্ত্রী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মাতার ইন্তেকালে ইমজার শোক সিলেটে আম্বরখানা পয়েন্টে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ফটো সাংবাদিক মামুন হাসানের পাশে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ, প্রদান করা হলো আর্থিক সহায়তা গ্রীনফোর্স বাংলাদেশ সিলেট জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন সিলেট সীমান্তে ১৬৮ বোতল ভারতীয় মদ, ২ এয়ারগান ও ওষুধসহ ১.৫৩ কোটি টাকার পণ্য জব্দ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপুরে সংঘর্ষে জড়াল পাঁচ গ্রাম, আহত অর্ধশতাধিক ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা হবিগঞ্জে ‘ছেলের হাতে’ বাবা খুন

সিলেটে আম্বরখানা পয়েন্টে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন

  • Update Time : Thursday, October 8, 2026
  • 8 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশনের ব্যর্থতায় নগরবাসী উদ্বিগ্ন। সিসিকের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। বাসা-বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।

Manual5 Ad Code

তিনি বলেন, দেশের অন্যান্য এলাকার মতো সিলেটেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কিন্তু ডেঙ্গু ও হাম প্রতিরোধে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জনগণের স্বাস্থ্যসুরক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

মুহাম্মদ ফখরুল ইসলাম আরও বলেন, প্রশাসন ও সরকারি প্রতিষ্ঠানে দলীয় লোক বসিয়ে লুটপাট ও পকেট ভারী করার সুযোগ করে দেওয়া হলেও জনগণ কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত রয়েছে। ডেঙ্গু ও হাম প্রতিরোধে সরকার ও সিটি কর্পোরেশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Manual6 Ad Code

তিনি বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর আম্বরখানা পয়েন্ট এলাকায় বিমানবন্দর থানা জামায়াত আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

থানা আমীর শফিকুল আলম মফিকের সভাপতিত্বে ও সেক্রেটারি ফরিদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল।

Manual6 Ad Code

এসময় বক্তব্য রাখেন- ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুস সালাম ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া মজুমদার মেহেদী প্রমুখ।

ক্যাম্পেইনে বিমানবন্দর থানা জামায়াত ও বিভিন্ন ওয়ার্ড-ইউনিটের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!